1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকের চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি-গাজীপুর সংবাদ  যাদুকাটা নদীর দখল বুঝিয়ে দিল প্রশাসন নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও-গাজীপুর সংবাদ  সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ-গাজীপুর সংবাদ  ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক সংরক্ষিত কাউন্সিলর কাকলী-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুলের পুজা মন্ডপ পরিদর্শন-গাজীপুর সংবাদ  ছাতকের মহদী পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন-গাজীপুর সংবাদ  পটুয়াখালী সদর উপজেলায় দিনমজুর পরিবারের পৈতৃক জমি দখলের অভিযোগ  ​স্থানীয় প্রভাব ও জালিয়াতির মাধ্যমে রেকর্ডিও জমি ভোগের দাবিতে সংবাদ সম্মেলনে।-গাজীপুর সংবাদ  এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান রতন-গাজীপুর সংবাদ  ‎যুবদলের কেন্দ্রীয় নেতা কামাল আনোয়াররর রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন -গাজীপুর সংবাদ 

স্কুল শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২০২ টাইম ভিউ

মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক শিপন চন্দ্র রায় কে তার সহকর্মী শারীরিক শিক্ষার শিক্ষক সবুজ খানের নেতৃত্বে মারধরের ঘটনার প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মূসূচি পালন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

রোববার (৩ মার্চ) সকাল ১০ টায় সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়। মানববন্ধন শেষ একটি বিক্ষোভ মিছিল হয়। মানববন্ধনে পকেট কমিটি বাতিল চাই, শিক্ষকের নিরাপত্তা চাই সহ বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার-ব্যানার নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা দাড়ায়।

এসময় বক্তব্য রাখেন, সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জুলেখা বেগম, ভুক্তভোগী শিক্ষক শিপন চন্দ্র রায়, অভিভাবক হাবিব মৃধা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্কুল পরিচালনা কমিটি গঠন নিয়ে অনিয়ম চলছে। গোপনে পকেট কমিটি গঠন হয় যা কেউ জানে না। এ নিয়ে অভিভাবক, শিক্ষকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। গত ২৮ ফেব্রুয়ারী বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ নিয়ে সহকারী প্রধান শিক্ষক জুলেখা বেগমের সাথে শারীরিক শিক্ষা শিক্ষক সবুজ খানের কথা কাটাকাটি হয়। এতে শিপন চন্দ্র পক্ষ নিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধরের হুমকি দেয়। পরে ২৯ ফেব্রুয়ারী সকালে শিপন চন্দ্র রায় স্কুলে যাওয়ার সময় হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে সবুজ খানের নেতৃত্বে ৪/৫ জন পথরোধ করে অতর্কিত হামলা করে মারধর করে। এর প্রতিবাদ জানিয়ে মানববন্ধন থেকে অভিযুক্ত শিক্ষক ও সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন বক্তারা।

উল্লেখ্য, এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী শিক্ষক উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com