1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ  ছাতকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠান-গাজীপুর সংবাদ  ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আপন দুই ভাই-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি আওরঙ্গজেব কামালের-গাজীপুর সংবাদ 

ধর্মপাশায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান, ২৬০ বস্তা সুপারিসহ ৩ জন আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৮১ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেটঃ

ভারতে পাচারের জন্য ধর্মপাশায় নিয়ে আসা ২৬০ বস্তা সুপারি সহ সুন্দর বনের একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। চোরাকারবারিরা কৌশল পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থান থেকে ৫০ কেজি ওজনের ২৬০ বস্তা সুপারি সুন্দরবনের একটি কাভার্ডভ্যানে করে নিয়ে আসে।খবর পেয়ে পুলিশ পাচারের সাথে জড়িত ৩ জনকে আটক করেছে।এবং কাভার্ড ভ্যান ও সুপারি জব্দ করেছে। বুধবার (৬ মার্চ) বিকালে ধর্মপাশা-মধ্যনগর সড়কের পাইকুরাটি ইউনিয়নের নওধান গ্রামের কাছ থেকে কাভার্ড ভ্যানে ভর্তি ২৬০ বস্তা সুপারি, কভার্ডভ্যান ও সুপারী পাচারের সাথে জড়িত ৩ জনকে আটক করেছে ধর্মপাশা থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের ইউপি সদস্য শফিকুল ইসলামের ছেলে মো.ইয়াসিন (২৪), জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চরখামরা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩০), লক্ষীপুর জেলার লক্ষীপুর উপজেলার ভবানীগঞ্জ গ্রামের মৃত নূরুল আমীনের ছেলে মাহমুদ হাসান অপু (২৭)। ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামসুদ্দোহা জানান, চোরাকারবারি চক্র দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সীমান্তের বিভিন্ন পথ দিয়ে দেশীয় সুপারি পাচার করে আসছিলো। বুধবার বিকালে ঝালকাঠি থেকে সুন্দরবনের একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ সুপারি নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গাড়িতে থাকা ২৬০ বস্তা (১৩টন) সুপারিসহ ৩জনকে আটক করা হয়। তিনি জানান, তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com