1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে ২০ পিচ ইয়াবা সহ ১ জন ও নিয়মিত মামলায় ১ জন– গ্রেফতার ২-গাজীপুর সংবাদ  সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে রাণীশংকৈলে বিএনপি–জামায়াত সংঘর্ষ,আহত-৪-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে ইউএনও অফিসে হামলা: নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনতাই, বিএনপি সভাপতিসহ ৪০ জনকে আসামি করে মামলা -গাজীপুর সংবাদ  গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল : চট্টগ্রাম মহানগর ছাত্রশিবির-গাজীপুর সংবাদ  মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল আলোচনা সভা : সিয়াম সাধনায় নফল ইবাদতে মনোযোগের আহ্বান-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল।-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২-গাজীপুর সংবাদ  বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  হরিপুর ইউএনও কার্যালয়ে ঢুকে কলেজের নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে-গাজীপুর সংবাদ 

দুমকী উপজেলাবাসীকে ২ টি এ্যাম্বুলেন্স উপহার দিয়ে মহৎ হৃদয়ের পরিচয় দিলেন মোঃ কাওসার আমিন হাওলাদার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২২৫ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর দুমকী উপজেলাবাসীকে ২টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন হাওলাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা চেয়ারম্যান ও ইউরোপের দেশ মাল্টা আ’লীগের সভাপতি মোঃ কাওসার আমিন হাওলাদার।

উপজেলার দুমকী আপতুননেসা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে রোববার (১০ মার্চ) বিকেল ৫ টায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের মাধ্যমে পরিচালনা কমিটির কাছে অ্যাম্বুলেন্স দু’টির চাবি হস্তান্তর করা হয়।

মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করে কাওসার আমিন হাওলাদার বলেন, “মানুষের সেবাসহ বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক কর্মসূচি পালন করে চলছে হাওলাদার ফাউন্ডেশন।” তিনি আরও বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীকে ২৪ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতের লক্ষে এই মহৎ প্রচেষ্টার অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।”

বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ মহিবুল্লাহ্ রুবেল বলেন, “উপহার হিসেবে এম্বুলেন্স দেয়া নিঃসন্দেহে একটি মহতি উদ্যোগ। এ ধরনের উপহারে আমরা আনন্দিত এবং বিশেষ করে এতে আমার উপজেলাবাসী বেশি উপকৃত হবে।”

হাওলাদার ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ বলেন, “ভোগে সুখ নয় ত্যাগেই প্রকৃত সুখ। আল্লাহর অশেষ রহমতের কাজ করেছেন কাওসার আমিন হাওলাদার।” এছাড়াও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানান তিনি।

এসময় হাওলাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা চেয়ারম্যান কাওসার আমিন হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, হুমায়ুন কবির, উপজেলা জাপা যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ জসিম উদ্দিন, সমাজ সেবক আলমগীর হোসেন মৃধা, ডাঃ মহিবুল্লাহ্ রুবেল প্রমুখ।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে হাওলাদার ফাউন্ডেশন দুমকী উপজেলায় আর্ত মানবতার সেবায় বিভিন্ন ধরনের কাজ করে চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com