1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
স্বাধীন সাংবাদিকতা ও চাঁদাবাজ-দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় বিপুল উৎসাহে মাদকবিরোধী র‍্যালি: “মাদকের সাথে যুক্ত থাকলে ছাড় নয়” – সালাহউদ্দিন আইয়ুবী-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় নবাগত এসিল্যান্ড আসিফ রায়হানের যোগদান: দালালচক্র ও দুর্নীতিমুক্ত ভূমি সেবার অঙ্গীকার-গাজীপুর সংবাদ  সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে প্রতিবাদ সমাবেশ-গাজীপুর সংবাদ  “নরসিংদীতে ঘোড়াশাল পৌর এলাকার বিএনপির রাজনীতি করতে গিয়ে নিঃস্ব এই রাজনীতিবিদ শরীফ আহমেদ! ত্যাগের বিনিময়ে কী পেলেন তিনি?-গাজীপুর সংবাদ  চোখের সামনে সব ছাই”: রাণীশংকৈলের মালিভিটায় রহস্যজনক আগুনে দিশেহারা কৃষক পরিবার)-গাজীপুর সংবাদ  ​খেলাচ্ছলেই নিভে গেল প্রদীপ: রাণীশংকৈলে পুকুরের জলে তলিয়ে গেল ৩ বছরের শিশু জিহান-গাজীপুর সংবাদ  ছাতকের কৈতক শ্রী শ্রী গোপালজিউ আখড়া সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ইউএনও মহি উদ্দিন-গাজীপুর সংবাদ  ছাতকের বেতুরা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সালিশকারী, নারীসহ আহত অর্ধশতাধিক-গাজীপুর সংবাদ ডবলমুরিং থানার ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার: সিএমপি-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৩৬১ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে মঙ্গলবার ১২ মার্চ দুপুর ১২টায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদের সভাপতিত্বে সভায় কমিটির উপদেষ্টা-সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। হাসপাতালের দীর্ঘদিনের ও বর্তমান বিভিন্ন সমস্যা-সংকট তুলে ধরে বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও রকিবুল হাসান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, জাপা যুগ্ম আহবায়ক আবু তাহের, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, কাউন্সিলর রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী, সম্পাদক আবুল কালাম আজাদ ও মো: বিপ্লব, এস আই আশরাফুল ইসলাম, ছাত্রনেতা তামিম হোসেন প্রমুখ। এই সাথে বক্তব্য দেন- কমিটির সদস্যসচিব ডাঃ আব্দুস সামাদ চৌধুরী ও ডাঃ মুনইম। বক্তারা তাদের বক্তব্যে হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রুগীদের খাদ্যের মান, হাসপাতালের সামনে অবৈধ দোকানপাট ইত্যাদি বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। ডাঃ সামাদ তার বক্তব্যে বর্তমানে হাসপাতালে মূলত ডাক্তারের ও ঔষধের সংকট নেই তবে ডাক্তারদের জন্য ও চিকিৎসা সরঞ্জাম রাখার জন্য রুম সংকট এবং গাইনী ডাক্তার ও অ্যাম্বুলেন্স সংকটের কথা বলেন। সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ তার বক্তব্যে পার্শ্ববর্তী হাসপাতালগুলোর তুলনায় রাণীশংকৈল হাসপাতালের সামগ্রিক অবস্থা বেশি ভালো উল্লেখ করেন। এইসাথে তিনি এ হাসপাতালের বিরাজমান সমস্যাগুলি সমাধানের জন্য তার পক্ষে যথাসাধ্য সহযোগিতা করার আশ্বাস দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com