1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে পুলিশের অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার- গাজীপুর সংবাদ  পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী।-গাজীপুর সংবাদ  মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির।-গাজীপুর সংবাদ  ছাতকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে “জ্ঞানদ্বীপ” মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন-গাজীপুর সংবাদ  নির্বাচনী সাবসেন্টার স্থানান্তরের দাবিতে ছাতকের ছনখাইড়ে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  নাটোরের নলডাঙ্গায় আবারও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে রাত পোহালেই বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাচন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ার ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মেহেদী হাসান বাচ্চু: রাজপথের লড়াকু সৈনিক থেকে জনসেবার অঙ্গীকার-গাজীপুর সংবাদ  ২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই শিক্ষামন্ত্রী-গাজীপুর সংবাদ 

বাবা-মার সাথে ইফতার করা হলোনা আব্দুস সামাদের-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২৪২ টাইম ভিউ

হুমায়ুন কবির (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

সোমবার ১৮ মার্চ সাত রমজান বিকাল আনুমানিক ৫ টা থেকে ৬ টা হবে। বাজার থেকে রোযার ইফতার সামগ্রী কিনে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলো রোজাদার আব্দুস সামাদ (১২)। চলতি পথের মাঝে অপরদিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাক্টর এসে তাকে সজোরে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে যায় সামাদ। এসময় ঘাতক ট্রাক্টরের চাকায় চাপা পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

বাবা মায়ের সাথে আর ইফতার করা হয়ে
উঠেনি আব্দুস সামাদের। হয়তো ইফতারের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলো তার মা-বাবা। কিন্তু বাড়ি ফেরার বদলে শেষ পর্যন্ত রোজাদার ছেলের মৃত্যুর খবর শুনতে হবে ভাবতেই পারেনি তার বাবা-মা। ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের চৌরঙ্গী শ্রীপুর–হলদিবাড়ি সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আব্দুস সামাদ উপজেলার হলদিবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে।
সে হলদিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলো।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি আটক করা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে আব্দুস সামাদের এ আকষ্মিক মৃত্যুর খবর পেয়ে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com