1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
চসাস’র দেশবরেণ্য নেত্রী খালেদা জিয়ার স্মরণসভা:গণতন্ত্র গণধিকার দেশ রক্ষায় জীবন ঝুঁকিসত্ত্বেও আপসহীন খালেদা জিয়া-গাজীপুর সংবাদ  গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি-গাজীপুর সংবাদ  অপপ্রচারের অভিযোগে প্রবাসী আলমগীরের সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  Aussie Casino Online Nobelium Aanbetaling Incentive — Netherlands Draai & Win Pari Sur Internet Tournoi Faire Des Progrès Beau Jackpots • France Tentez Votre Chance Canada777 Geen Stortingsbonus – NL Geniet Van Het Spel Quels Rétribution Méthodes Feu Un Appliquer Numéro Atomique 85 Grosvenor Casino De Jeux ◦ territoire français Réclamez Le Bonus ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী-গাজীপুর সংবাদ  গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  শ্রীপুরে সরকারি গোহালট দখল করে ব্যক্তিগত জমিতে রাস্তা নির্মাণের চেষ্টা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ যুবক নিহত-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১৮৪ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক মোঃ সাইফুল ইসলাম মানিক।

গাজীপুরের কাপাসিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামের চাঁন মিয়ার বাড়িতে একজন ও একই ইউনিয়নের বড়িবাড়ি গ্রামের ধানক্ষেতে অপর একজন নিহত হন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম—পরিচয় জানা যায়নি।

নামিলা গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে নামিলা গ্রামের মনির উদ্দিনের ছেলে মো. চাঁন মিয়ার বাড়িতে অজ্ঞাত পরিচয়ের কিছু লোক গরু চুরির উদ্দেশে প্রবেশ করে। এ সময় চাঁন মিয়া গরু চুরির বিষয়টি টের পেয়ে ডাকাডাকি শুরু করলে এলাকাবাসী গিয়ে ধাওয়া করে ঘটনাস্থলেই একজনকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুর আগে গণপিটুনিকালে তার নাম হৃদয় বলে জানিয়েছেন। কিন্তু বিস্তারিত পরিচয় জানায়নি। তার পরনে নীল শার্ট ছিল।

এ ছাড়া এলাকাবাসীর ধাওয়া খেয়ে পার্শ্ববর্তী বড়িবাড়ি গ্রামের ধানক্ষেতে লুকাতে গিয়ে পিছু নেওয়া উত্তেজিত এলাকাবাসী তাকে খুঁজে বের করে পিটুনি দেন। এতে ঘটনাস্থলে তিনিও মারা যান। তার নাম পরিচয় কিছুই জানা যায়নি।

সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার পারভেজ গণমাধ্যমকে জানান, গরু চুরিরোধে এলাকায় গ্রামবাসী পাহারা বসিয়েছিল। বৃহস্পতিবার রাতে গাড়িতে করে একটি কৃষকের বাড়িতে গরু চুরি করতে কয়েকজন আসেন। পরে গ্রামবাসী গরু চুরির বিষয়টি টের পেয়ে তাদের দুইজনকে ধরে গণপিটুনি দেয়। এতে ২ জন নিহত হন। আরও চার—পাঁচজন গরু চোর পালিয়ে গেছে।

এ বিষয়ে জানতে কাপাসিয়া থানার ডিউটি অফিসার এসআই মো. আরিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গণপিটুনিতে গুরুতর আহত দুই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি, নিহতের বয়স হবে আনুমানিক ২৮ থেকে ৩০ বছরের মতো। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com