1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৩০০ টাইম ভিউ

মোঃ মোজাম্মেল সরকার গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে জৈনাবাজার এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ ও ঈদে পুরো বোনাসের দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ২টায় জৈনাবাজার এলাকায় গুলশান স্পিনিং মিলস লিমিটেড নামের কারখানার শ্রমিকরা, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে নিলে উত্তেজিত শ্রমিক পুলিশকে লক্ষ্য করা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে সাউন্ড গ্রেনেড ছুড়ে উত্তেজিত শ্রমিকদের সরিয়ে দিলে বিকেল পৌনে ৩টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিক কল্পনা আক্তার, মদিনা বেগম, রিপা রাণী, মরিয়র আক্তার ও হাসিনা আক্তার, রিপন মন্ডল, আরাফাত জানান, তারা দীর্ঘদিন যাবত জৈনাবাজার এলাকায় গুলশান স্পিনিং মিলে চাকরি করে আসছেন। কিন্তু কারখানায় কর্তৃপক্ষকে র্দীঘদিন যাবত বলার পরও কর্তৃপক্ষ সরকার নির্ধারিত নতুন কাঠামোতে বেতন দিচ্ছে না। এছাড়াও সঠিক সময়ে পরিশোধ করা হয় না, নির্ধারিত ঈদ বোনাসের চাইতে কম বোনাস দেওয়া হয়। বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করা হলে ও তারা এসব বিষয়ে কোন সিদ্ধান্ত জানাতে পারেননি। শ্রমিকদের আন্দোলনের বিষয়ে জানতে কারখানার গেইটে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ও তারা এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এ বিষয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুব মোর্শেদ বলেন, শিল্প পুলিশের পাশাপাশি মাওনা হাইওয়ে পুলিশ শ্রমিকদের শান্ত করতে কাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com