1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ 

সুনামগঞ্জে মুক্তিযোদ্ধার সন্তানদের ইফতার মাহফিলে উপজেলা চেয়ারম্যান পদে ফজলে রাব্বী স্মরণকে সমর্থন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৯৫ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

সুনামগঞ্জে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ইফতার মাহফিল ও মত বিনিময় সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধার পুত্র ফজলে রাব্বী স্মরণকে সমর্থন দিল বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা। বুধবার সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডসস্থ পানসী রেষ্টুরেন্ট মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধার সন্তান আবাবিল নূরের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি মোঃ আশরাফুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের সাবেক এমপি এডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী. আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী জাহান, জেলা পরিষদ সদস্যা ও শহীদ পরিবারের কন্যা ফৌজি আরা বেগম শাম্মী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আল হেলাল, সাধারণ সম্পাদক কেবি মুর্শেদ জাহাঙ্গীর, সদর উপজেলা শাখার সহ-সভাপতি নেছার আহমদ শফিক, মোঃ নুরুল আমিন, নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধার কন্যা ইউপি সদস্যা পিয়ারা বেগম, বীর মুক্তিযোদ্ধার সন্তান আবুল মনসুর জমশেদ, সাবেক কাউন্সিলর শেলী চৌহান ময়না ও ইউপি সদস্যা মুক্তিযোদ্ধার কন্যা সুলতানা বেগমসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড ও গ্রাম থেকে আগত বীর মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ। চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ফজলে রাব্বী স্মরণ বলেন, কোন কিছু পাওয়ার জন্য নয় বরং পিতা মাতার উৎসাহ উদ্দীপনায় এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়নের জন্য আমি রাজনীতি করি। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আমার বীর মুক্তিযোদ্ধার সন্তান ভাই বোনদের সমর্থন পেয়ে আমার মনোবল অনেক বেড়েছে। আমার বাবা নেই এবং বড় বোন নেই। আমি মনে করি আপনাদের সকলের বাবারাই আমার বাবা এবং বীর মুক্তিযোদ্ধার সন্তানেরাই আমার ভাই বোন। আপনারা সকলে মিলে এক একজন স্মরণ হয়ে নির্বাচনে ব্যালট যুদ্ধে আমাকে বিজয়ী করবেন। আমি সকলের কাছে পরিবারের মানুষ ও স্বজন হিসেবে সেই প্রত্যাশাই করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com