1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

নাটোরে অবৈধভাবে পুকুর কাটতে গিয়ে এক্সকাভেটরে আগুন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২৯৫ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরে অবৈধভাবে পুকুর খনন করতে গিয়ে বিবাদে এক্সকাভেটে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ৩ এপ্রিল রাত ১১ টার দিকে নাটোর সদরের পাইকোরদল এলাকায় এই আগুন দেয়ার ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন ধরেই নাটোর শহরের কানাইখালী মহল্লার জনৈক্ আফজাল হোসেন পাইকোরদল এলাকায় অবৈধভাবে পুকুর খনন করে আসছিলেন । এতে শহরের অন্য ক্যাডাররা সেখান থেকে চাঁদা নিতে গিয়ে বিবাদে জড়িয়ে পড়ে। এতে একদিন গোলাগুলির ঘটনাও ঘটে। কিন্তু আজ রাতে ১১ টার দিকে কে বা কারা পুকুর খনন কাজে ব্যবহৃত এক্সকাভেটর(ভেকু) মেশিনে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দল ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে।

এ বিষয়ে পুকুর খননকারী আফজাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত রায়হান জানান, আজ রাত  এগারোটার দিকে নাটোর সদর থানাধীন পাইকোরদল এলাকায় এক্সকাভেটর মেশিনে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছি। পরে বিস্তারিত জানানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com