
সেলিম মাহবুব,সিলেট:
ছাতক-দোয়ারা আবাবিল সমাজ কল্যাণ সোসাইটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সোসাইটির অস্থায়ী কার্যালয়ে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আবাবিল সমাজ কল্যাণ সোসাইটির সভাপতি মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক ইমাম উদ্দীন মামুনের পরিচালনায় ছাতক শহরে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি মুফতি আসহাদুল হক, মাওলানা আমিরুল হক, মাও. আবুল ফয়েজ সজিব, মাওলানা মুহিবুর রহমান উসমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আসআদ আহমদ, হাফিজ মাওলানা আব্দুল আজিজ, মাওলানা শায়খুল ইসলাম, মাওলানা হোসাইন আহমদ প্রমুখ।
Leave a Reply