1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  স্বাধীনতা পুরস্কারে মনোনীত ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাকী-গাজীপুর সংবাদ  ছাতকের কাজীহাটা গ্রামে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  চরমহল্লা ইউনিয়নের নানশ্রী গ্রামে সানফ্লাওয়ার সোসাইটির নতুন কমিটি গঠন হয়-গাজীপুর সংবাদ  ছাতকে মাদ্রাসা শিক্ষার্থী শিশু বদর উদ্দিন হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবী-গাজীপুর সংবাদ  শীর্ষ সন্ত্রাসী শহিদুলসহ তার ভাই সন্ত্রাসী ছিনতাইকারী শাবুসহ আটক-৩: সিএমপি ডিবি (উত্তর)-গাজীপুর সংবাদ  ছাতকে হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ-গাজীপুর সংবাদ  চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন-গাজীপুর সংবাদ  চেক হাতে নতুন স্বপ্ন: আসমার ভাঙা গোয়ালঘরে আশার আলো জ্বাললেন- ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান-গাজীপুর সংবাদ  হতদরিদ্রদের ইফতার সামগ্রী বিতরণ :জনসেবা ন্যায্য দাবি পূরণে এমপি সুফিয়ান-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৪৭ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ

গাজীপুরের কাপাসিয়ায় ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

প্রধান অতিথির বক্তব্যে সিমিন হোসেন রিমি বলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৯৭১ সালের ১৭ এপ্রিল একটি অনন্য দিন। এইদিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়। মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়।

এ-সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান,সহকারী কমিশনার ভুমি রিফাত নূর মৌসুমী,উপজেলা মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার বজলুর রশিদ মোল্লা,উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তা সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ আওয়ামীলীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com