1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
স্বাধীন সাংবাদিকতা ও চাঁদাবাজ-দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় বিপুল উৎসাহে মাদকবিরোধী র‍্যালি: “মাদকের সাথে যুক্ত থাকলে ছাড় নয়” – সালাহউদ্দিন আইয়ুবী-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় নবাগত এসিল্যান্ড আসিফ রায়হানের যোগদান: দালালচক্র ও দুর্নীতিমুক্ত ভূমি সেবার অঙ্গীকার-গাজীপুর সংবাদ  সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে প্রতিবাদ সমাবেশ-গাজীপুর সংবাদ  “নরসিংদীতে ঘোড়াশাল পৌর এলাকার বিএনপির রাজনীতি করতে গিয়ে নিঃস্ব এই রাজনীতিবিদ শরীফ আহমেদ! ত্যাগের বিনিময়ে কী পেলেন তিনি?-গাজীপুর সংবাদ  চোখের সামনে সব ছাই”: রাণীশংকৈলের মালিভিটায় রহস্যজনক আগুনে দিশেহারা কৃষক পরিবার)-গাজীপুর সংবাদ  ​খেলাচ্ছলেই নিভে গেল প্রদীপ: রাণীশংকৈলে পুকুরের জলে তলিয়ে গেল ৩ বছরের শিশু জিহান-গাজীপুর সংবাদ  ছাতকের কৈতক শ্রী শ্রী গোপালজিউ আখড়া সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ইউএনও মহি উদ্দিন-গাজীপুর সংবাদ  ছাতকের বেতুরা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সালিশকারী, নারীসহ আহত অর্ধশতাধিক-গাজীপুর সংবাদ ডবলমুরিং থানার ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার: সিএমপি-গাজীপুর সংবাদ 

দুমকীতে স্বামী-স্ত্রী’র মনোমালিন্য, হাসপাতালে নবজাতক রেখে পালালেন মা !-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২০৫ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালীতে স্বামী-স্ত্রী’র মনোমালিন্যের জেরে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতককে রেখে পালিয়ে এসেছেন সানজিদা আক্তার পপি (২২) নামের এক নিষ্ঠুর মা। এমন অভিযোগ তুলে গতকাল (১৬ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করা হলে মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। এদিকে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বামীর সাথে সংসার করবে না এমন সিদ্ধান্তে বাচ্চাটিকে মেরে ফেলার উদ্দেশ্যে বিভিন্ন ইনজেকশন নিয়ে অকাল গর্ভপাত করার মত তীব্র অভিযোগ রয়েছে পপি’র বিরুদ্ধে। অভিযুক্ত সানজিদা আক্তার পপি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মোজাম্মেল হকের মেয়ে এবং উপজেলার দুমকী সাতানী গ্রামের আ: রব হাওলাদারের ছেলে মো. আল আমিনের স্ত্রী।

জানা গেছে, প্রায় ১ বছর আগে পপি ও আল আমিনের বিয়ে হয়। ৮ মাসের অন্তঃসত্ত্বা পপিকে
সোমবার (১৫ এপ্রিল) রাতে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে ভর্তি করা হলে পরের দিন (১৬ এপ্রিল) সকাল ৯ টার দিকে একটি কন্যা সন্তান জন্ম দেন তিনি। বাচ্চাটি অসুস্থ হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়। পরে বিকেলে কাউকে কিছু না জনিয়ে রিলিজ নিয়ে পপি ও তার মা দুমকীতে গ্রামের বাড়ি চলে আসেন।

অভিযোগ করে শিশুটির বাবা আল আমিন বলেন, “পুরুষদের জন্য কী কোন আইন নেই? আমার সাথে যদি কোনো মনোমালিন্য থাকে, অভিযোগ থাকে, আমার যদি কোন অন্যায় থাকে, তবে তার জন্য আইন আছে, আদালত আছে। একজন মা কী করে তার অসুস্থ নবজাতক বাচ্চা হাসপাতালে রেখে পালিয়ে যেতে পারে?”

শ্বাশুড়ির প্রতি অভিযোগ তুলে তিনি আরও বলেন, “তিনিও তো একজন মা। মুমূর্ষু অবস্থায় বাচ্চাটাকে ফেলে পালিয়ে যেতে এবং আমার সাথে সংসার না করতে কীভাবে সে তার মেয়েকে প্ররোচনা দিতে পারে?”

অপর দিকে পাল্টা অভিযোগ তুলে অভিযুক্ত পপি জানায়, তার স্বামী মেয়েদের সাথে কথা বলে এবং ফোনে পাসওয়ার্ড দিয়ে রাখে। এ বিষয়ে প্রতিবাদ করলে একপর্যায়ে তাকে মারধর করে এবং পরিবারের কারো সাথে যোগাযোগ করতে দেয় না।একপ্রশ্নের জবাবে তিনি আরও জানান, পালিয়ে নয়, বিকেলের দিকে রিলিজ নিয়ে চলে এসেছেন তারা (মা-মেয়ে)। বাচ্চা অসুস্থ। যদি বাচ্চার কিছু হয়ে যায় তবে সব দোষ তার এবং তার পরিবারের লোকজনের ওপর পড়বে এ জন্য চলে এসেছেন।

এ বিষয়ে জানতে আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর জানান, “বিষয়টি লোক মারফত শুনতে পেয়েছি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া
হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com