1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

নাটোরে ১৮০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১৫৪ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার

নাটোরে ১৮০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সিরাজুল ইসলাম নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আজ শুক্রবার বিকেলের শহরের বড়হরিশপুর বাস স্ট্যান্ডের একটি কাউন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর থানার মাজদিয়ার পূর্বপাড়া মহল্লার মৃত গোলাপ সরদারের ছেলে।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিদর্শক তাইজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বড়হরিশপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের। এ সময় ঢাকা থেকে চাপাইনবাবগঞ্জ যাওয়ার জন্য আরপি রোকেয়া পরিবহনের কাউন্টারে দাঁড়িয়ে থাকা সিরাজুল ইসরামকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি এলোমেলো কথা বার্তা বলতে শুরু করে। পরে কাছে থাকা ট্রাভেলস ব্যাগে তল্লাশী করে ব্যাগের ভিতর থেকে ১৮০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার

সহ তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে নাটোর সদর থানায়

সোপর্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন ঢাকা থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে চাপাইনবাবগঞ্জে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন তিনি। অভিযানে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক আশরাফুজ্জামান,সিপাহী, বিপ্রব হোসেন ও মিনহাজুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com