1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

শ্রীপুরে বাড়ির উপর দিয়ে বিদ্যুৎ এর লাইন নিতে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের দায়ের কোপে  রক্তাক্ত জখম-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৯৫ টাইম ভিউ

এম হাসান, গাজীপুর

শ্রীপুরে বাড়ির উপর দিয়ে বিদ্যুৎ এর লাইন নিতে বাঁধা দেয়ায় আজাহারকে (৪৩) দা দিয়ে  কুপিয়ে রক্তাক্ত জখম করে তারই আপন তিন বোন জামাই। ২৭ এপ্রিল শনিবার বেলা দুইটার সময় তারই নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত আজাহারকে তার বড় ভাই শাজাহান ও এলাকাবাসী উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা হাসপাতালে নেয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজহারের মাথায় কোপের চিন্হ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিন্হ রয়েছে। আহত আজাহারের সাথে কথা বলে জানা যায়, শনিবারে পল্লী বিদ্যুৎ এর লোকজন জোর করে তার নিজের কেনা বিদ্যুৎ এর খুটি হইতে আজহারের বাড়ির উপর দিয়ে তারই আপন বোনের  বাড়িতে লাইন দিতে চায় পল্লী বিদ্যুৎ এর কর্মীরা। এসময় আজাহার বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। আজাহার আরও বলেন জমি নিয়ে দীর্ঘদিনে বিরোধ রয়েছে তার বোনদের সাথে।   বিরোধ নিস্পতিত্বে দুই পক্ষ আদালতের শরণাপন্ন হয়েছেন মামলা চলমান রয়েছে। তিনি আরও বলেন তার বোন জামাই (১) সজল (২) ফাইজদ্দিন (৩) শুলতান দা লোহার রোড নিয়ে তাঁকে  মারার জন্য মহরা দিতে থাকে পরিস্থিতি খারাপ দেখে আজাহার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ করলেও যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছেনি পুলিশ। এমন পরিস্থিতিতে মারমুখিভাব নিয়ে আজাহারের উপর হামলা করে। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সজল, ফাইজদ্দিন, শুলতান পালিয়ে যায়। ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করবেন বলেও জানান। তিনি গাজীপুর জেলা রিপোর্টাস ক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও গাজীপুর  সংবাদ, নিউজ পোর্টাল এর নির্বাহী সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থা এর সদস্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com