1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম:
সমৃদ্ধির প্রত্যয়ে তাহিরপুরে কৃষক কৃষাণীর মধ্যে গাছের চারা বিতরণ-গাজীপুর সংবাদ  De beste bonusaanbiedingen bij Casino zonder idin 2026: profiteer vandaag nog Giocare nei migliori siti slot online: la tua guida ai casinò ADM legali e Top-rated casino games to try today: discover hidden gems and fan favorites Acceso seguro a casinos online: descubre promociones y juegos en 2026 ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানে বজ্রপাত: নারীসহ নিহত ২, আশঙ্কাজনক ২-গাজীপুর সংবাদ  বরযাত্রীবাহী মাইক্রোবাসের ভয়াবহ দুর্ঘটনা, আহত ১৩; দুইজনের অবস্থা আশঙ্কাজনক-গাজীপুর সংবাদ  ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ঠাকুরগাঁওয়ে- মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় নব যোগদানকৃত ইউএনও হাফিজুল হক কে মুক্তিযোদ্ধা সংসদের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়-গাজীপুর সংবাদ  এক নেতৃত্বে সাফল্যের অভিযাত্রা: ৮ এপিবিএনের ১৪ মাসে ১৬৬ গ্রেফতার, ২ লক্ষাধিক ইয়াবা ও অস্ত্র উদ্ধার-গাজীপুর সংবাদ 

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় গলাচিপার একই পরিবারের নিহত ৪জনের দাফন সম্পন্ন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৮৫ টাইম ভিউ

মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি

ছেলের মানত পূরণ করে হযরত শাহজালাল (রা.) এর মাজার জিয়ারত করে ঢাকায় ফেরার পথে হবিগঞ্জের মাদবপুরের হরিতলা ঢাকা-সিলেট মহা সড়কে ট্রাক মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচ জন নিহত হয়। এর মধ্যে চার জনই গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বোয়ালিয়া গ্রামের। শুক্রবার সকালে নিহতদের গ্রামের বাড়ি নিয়ে আসলে স্বজনদের মধ্যে শোকের মাতম বইতে থাকে। নিহতদের দেখতে এলাকায় মানুষের ঢল নামে। এদিকে শুক্রবার সকাল ১০টায় নিহতদের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। নিহতরা হলেন, ব্যবসায়ী জামাল মৃধা (৪২), স্ত্রী কামরুন্নাহার (৩০), ছেলে কাওসার (১২) ও জামাল মৃধার ছোট ভাই খোকন মৃধা (৩৫)।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার হযরত শাহজালাল (রা.) এর ছেলের মানত ও মাজার জিয়ারত করে ঢাকা ফেরার পথে হবিগঞ্জের মাতবপুরের হরিতলা ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ড্রাইভারসহ একই পরিবারের পাঁচজন নিহত হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে গ্রামের বাড়ি গলাচিপা সদর ইউনিয়নের পূর্ব বোয়ালিয়া পাঠিয়ে দেয়। শুক্রবার সকালে চারজনের লাশ গ্রামের বাড়িতে পৌঁছলে শোকের মাতম বইতে থাকে। নিহতদের দেখতে এলাকার লোকজন ভীড় জমায়। পরে সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাদের দাফন করা হয়।
নিহতদের পরিবারকে সমবেদনা জানতে গ্রামের বাড়ি ছুটে যান গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ সাহিন, উপ সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) আব্দুর রহমান, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপ সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান আরিফ, ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন টুটু প্রমুখ। এসময় নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com