
সেলিম মাহবুব,সিলেট:
ছাতকে সরকারীভাবে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্না। ১ হাজার ৮০৮ মেট্রিক টন বোরো ধান এবং ৬৩৩ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করে এর যাত্রা শুরু করা হয়েছে। চলতি বছর বোরো ধান প্রতি কিলোগ্রাম ৩২ টাকা এবং আতপ চাল প্রতি কিলোগ্রাম ৪৪ টাকা নির্ধারন করা হয়েছে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত বোরো ধান ও চাল কার্যক্রম চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উদ্বোধনী দিনে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ধারন গ্রামের কৃষক আনোয়ার হোসেনের ৩ মেট্রিক টন ধান দিয়ে সরকারীভাবে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়। ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পীনাক পানি ভট্টাচার্য্য, ফুড ইন্সপেক্টর মনধন চন্দ্র দাস, ওসিএলসডি সুলতানা পারভিন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply