1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

বানিয়াচংয়ের আগুয়া বাজারের সংঘর্ষে তিন অটোরিকশা চালক নিহত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৭৭ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আগুয়া বাজারে অটোরিকশা চালকদের দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহত ৩ জনই অটোরিকশাচালক। বৃহস্পতিবার (৯ মে) দুপুর ১টা থেকে দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহতরা হলেন বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের শুকুর মিয়ার ছেলে কাদির মিয়া (৩৫) ও একই গ্রামের বজলু মিয়ার ছেলে সিরাজ মিয়া (৩৬)। তারা দু’জনই একই পক্ষের। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই কাদির ও সিরাজের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান লিলু মিয়া (৩৭)।তিনি আগুয়া গ্রামের আলী রাজার ছেলে। তবে তিনি কোন পক্ষের সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এ সংঘর্ষে দুপক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে আগুয়া অটোরিকশা স্ট্যান্ডে গাড়ির সিরিয়াল নিয়ে ম্যানেজার বদির উদ্দিন্নের সঙ্গে কাদির মিয়ার কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে উত্তেজনা বাড়তে থাকে এবং দুপুর ১টার দিকে বদির ও কাদিরের পক্ষ নিয়ে তাদের দু’গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আগুয়া বাজারে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে আর যাতে সংঘর্ষ না বাধে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দিলওয়ার হোসেন তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com