1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকের চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি-গাজীপুর সংবাদ  যাদুকাটা নদীর দখল বুঝিয়ে দিল প্রশাসন নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও-গাজীপুর সংবাদ  সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ-গাজীপুর সংবাদ  ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক সংরক্ষিত কাউন্সিলর কাকলী-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুলের পুজা মন্ডপ পরিদর্শন-গাজীপুর সংবাদ  ছাতকের মহদী পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন-গাজীপুর সংবাদ  পটুয়াখালী সদর উপজেলায় দিনমজুর পরিবারের পৈতৃক জমি দখলের অভিযোগ  ​স্থানীয় প্রভাব ও জালিয়াতির মাধ্যমে রেকর্ডিও জমি ভোগের দাবিতে সংবাদ সম্মেলনে।-গাজীপুর সংবাদ  এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান রতন-গাজীপুর সংবাদ  ‎যুবদলের কেন্দ্রীয় নেতা কামাল আনোয়াররর রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন -গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে ৫০% সরকারি ভর্তুকিতে কৃষি কম্বাইন্ড হারভেস্ট মেশিন বিতরণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৫২ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃহস্পতিবার (৯ মে) ৫০% সরকারি ভর্তুকিতে ধান,গম,সরিষা ইত্যাদি ফসল কাটার ৩টি কম্বাইন্ড হারভেস্ট মেশিন বিতরণ করা হয়। এ উপলক্ষে এদিন দুপুর সাড়ে ১২ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও রকিবুল হাসান উপকারভোগী ক্রেতা কৃষকদের মাঝে এসব যন্ত্র বিতরণ করেন। এ সময় জেলা কৃষি প্রকৌশলী শাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি অফিসার সহীদুল ইসলাম,সহ-কৃষি সম্প্রসারণ অফিসার শরৎচন্দ্র বর্মণ, উপসহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম, স্থানীয় এমপি’র প্রতিনিধি উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম, মেটাল এগ্রিটেক কোম্পানি লিঃ’র মার্কেটিং অফিসার আজিজুর রহমান,কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এবিষয়ে কৃষি অফিসার

সহীদুল ইসলাম তার বক্তব্যে ৫০% ভর্তুকিতে ৩২ লক্ষ টাকা মূল্যের প্রতিটি যন্ত্র প্রায় ১৬ লক্ষ টাকায় কৃষকদের কেনার সুযোগ ও সেবা দেয়ার জন্য সরকারের প্রশংসা করেন। এইসাথে তিনি স্বল্প সময়ে স্বল্প খরচে ব্যবহারযোগ্য এ যন্ত্র সঠিকভাবে ব্যবহারের জন্য ক্রেতা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেন। এদিন কাশিপুর ইউনিয়নের কৃষক হাসান মিয়াকে ১টি ও নেকমরদ ইউনিয়নের সাব্বির হোসেনকে ১টি যন্ত্র দেয়া হয়। প্রসঙ্গত এর আগে গত ৭ মে কাশিপুর ইউনিয়নের কৃষক সোহেল হোসেনকে একইভাবে ১টি যন্ত্র দেয়া হয়। এ যন্ত্র পেয়ে কৃষকরা খুশি হয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা এ যন্ত্র নিজেরা ব্যবহার করবেন এবং অন্য কৃষকদেরকেও এগুলো ব্যবহার করার সুযোগ দেবেন বলে জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com