1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

আমৃত্যু জনগণের সেবা করার প্রত্যয় নিয়ে চিংড়ি প্রতীকে ভোট চাই                                  ———— উপজেলা চেয়ারম্যান প্রার্থী খাজে আহমেদ মজুমদার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৫২ টাইম ভিউ

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী ফরিদগঞ্জ উপজেলা — প্রতিনিধি

ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী খাজে আহমেদ মজুমদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত। শনিবার (১৮ মে) রাতে প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে (চিংড়ি মাছ) প্রতীকের প্রার্থী খাজে আহমেদ মজুমদার বলেন, ফরিদগঞ্জ উপজেলায় অনিয়ম, মাদক, সন্ত্রাস, জুয়া নির্মূলসহ অসহায় মানুষকে চাহিদার আলোকে সর্বাত্বক সহায়তা করে যাবো। নাগরিক সেবা নিশ্চিত করাসহ অবহেলিত রাস্তাঘাট উন্নয়ন করার উদ্দেশ্যে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসাবে ভোট প্রার্থনা করে তিনি বলেন, বিগত দিনে আমার সুযোগ থাকায় আমি জনগণের সেবা করার চেষ্টা করেছি। আমাকে চিংড়ি প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমৃত্যু জনগণের সেবা করার সুযোগ দিন।
মতবিনিময় সভায় সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্ছু মিয়া মজুমদার, রোটারী ক্লাব ফরিদগঞ্জের সভাপতি কামরুল ইসলাম সাউদ, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী। এছাড়াও সাংবাদিকদের মধ্যে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এমকে মানিক পাঠান, সহসভাপতি মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান,সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক নারায়ন রবিদাস, এসএম ইকবাল হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৯ মে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
ছবির ক্যাপশন:
শনিবার রাতে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চিংড়ি প্রতীকের প্রার্থী খাজে আহমেদ মজুমদার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com