1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ 

ঘরে তালা দিয়ে বৃদ্ধ বাবাকে বের করে দিল ছেলে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৫৪ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামে বৃদ্ধ বাবাকে সম্পত্তি থেকে উচ্ছেদ ও বসতঘর দখলে নিতে লোক দিয়ে পাহারা বসিয়ে বসতঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তালাকপ্রাপ্তা সাবেক স্ত্রী শাহনাজ পারভীন এর বিরুদ্ধে।

এমনকি ঘরের দখল বুঝে নিতে বাবার বিরুদ্ধে ছেলে মাহিম, সিয়াম ও তার মা শাহানাজ স্থানীয় ইউপি কার্যালয় ও থানায় দিয়েছেন অভিযোগ। বসতঘরে তালা দেওয়ায় বৃদ্ধ বাবা ৩ দিন ধরে মানবেতর জীবন-যাপন করছে।

সূত্রে জানা গেছে, উপজেলার তরগাঁও ইউনিয়নের তরগাঁও দক্ষিণ পাড়া বাড়ির সম্পত্তিতে একটি পাকা বাড়ি নির্মাণ করে সন্তানদের নিয়ে ৩০ বছর ধরে বাস করে আসছেন বৃদ্ধ প্রতিবন্দ্বী আজিজুল হক(৪৮)। এ দম্পত্তির রয়েছে ২ ছেলে।

চলতি মাসের ২১ মে তাদের বড় ছেলে মাহিম কয়েকজন লোক এনে উক্ত বসতঘরের মেইন গেইট এ তালা ঝুলিয়ে দিয়ে বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দেন বৃদ্ধ বাবা কে।
প্রতিবন্দ্বী আজিজুল হক বলেন,
বড় ছেলে তার মা স্ত্রীর নির্দেশে বসতঘরে তালা লাগিয়ে দিয়েছে।

গ্রাম্য শালিসদারগন বলেন, বৃদ্ধ প্রতিবন্দ্বী আজিজুল হক এর বড় ছেলে মাহিম উক্ত বসতঘরের মালিক হতে মরিয়া হয়ে গেছে। সাবেক স্ত্রী শাহনাজ পারভীন ও তার বড় ছেলে মাহিমের ভয়ে আজিজুল হক তার বোনের নামে বাড়ির জমি রেজিস্ট্রি করে দেয়। বর্তমানে ওই বসতঘরসহ সম্পত্তি ছেলের স্ত্রী ও সন্তানরা দখলে নিতে থানায় একটি শালিস করেন।

এ ব্যাপারে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো আবুবকর মিয়া বলেন গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ৮ লাখ টাকার বিনিময়ে ঘটনার ফয়সালা সিদ্ধান্ত হয়। পরবর্তী টাকা না দিতে আজিজুল গংরা কুটকৌশল করছে। তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুবুর রহমান সিকদার বলেন আমাদের সিদ্ধান্ত অমান্য করায় । পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য মাহিম ও সিয়াম বলেছি।
প্রতিবন্ধী আজিজুল হক আরও বলেন আমার তালাকপ্রাপ্ত স্ত্রী ও তার ২ ছেলে নিয়ে প্রায় সময় আমাকে মারধর ও হত্যার হুমকি দেয়। আমি তাদের বিচার দাবী করছি।
এ ব্যাপারে মাহিম ও সিয়াম জানান আমরা আমাদের অধিকার ও টাকা পয়সা ফেরত চাই।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com