1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

ছাতকে দপ্তরী কাম নৈশ প্রহরীর হামলায় আহত ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১৫৯ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

ছাতকে দপ্তরী কাম নৈশ প্রহরীর হামলায় গুরুতর আহত হয়েছেন এক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। মঙ্গলবার সকাল১১ টার দিকে এ ঘটনাটি ঘটে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জানাগেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শংকরী রানী দে বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী রুবেল মিয়াকে বিদ্যালয় পরিস্কারের কথা বললে সে চটে যায়। বিদ্যালয় পরিস্কার করা তার কাজ নয় বলে সে প্রধান শিক্ষিকার দিকে তেড়ে আসে। এ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই প্রধান শিক্ষিকাকে চেয়ার দিয়ে আঘাত করে রুবেল মিয়া। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকা নাসিরা বেগম, খাদিজা বেগম এ সময় তার হাত থেকে চেয়ার কেড়ে নিলে সে আবারও লোহার রড় দিয়ে প্রধান শিক্ষিকা শংকরী রানী দে’র মাথায় আঘাত করে তাকে গুরুতর আহত করে। এ অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী রুবেল মিয়া ভাতগাঁও গ্রামের মোঃ কাচা মিয়ার পুত্র। এ ঘটনায় উপজেলার গোটা শিক্ষক সমাজ বিক্ষুব্ধ হয়ে উঠেছেন বলে জানান, উপজেলার চেচান সরকারি প্রাঃ বিদ্যালয়ের শিক্ষক চন্দন পাল। তিনি আরো জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তাৎক্ষনিক অবহিত করা হয়েছে। ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সিংগের কাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনায়েম খান জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com