1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা-গাজীপুর সংবাদ  football predictions: أفضل الطرق للاستفادة من مباراة أستراليا ضد مصر প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান-গাজীপুর সংবাদ  জামালপুরে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে হত্যা মামলা, এলাকায় তোলপাড়-গাজীপুর সংবাদ  Online vs Traditional Poker: How to Bet with Foreign Companies Without a Deposit ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক-গাজীপুর সংবাদ  জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ কাপাসিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

ভয়ংকর রূপ ধারন করছে ঘূর্নিঝড় “রেমাল”: আঘাত হানার সম্ভাবনা ২৬ মে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২১৩ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

বঙ্গোপসাগরে যে লঘুচাপটি তৈরি হয়েছে, তা ঘনীভূত হয়ে ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিনত হচ্ছে। আগামী ২৬ মে সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় “রেমাল” বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আজ বুধবার (২২ মে) এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বর্তমান প্রেডিকশন অনুযায়ী— ঘূর্ণিঝড়টির গতিপথ বাংলাদেশ, মিয়ানমার বা ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা অঞ্চলের দিকেই। তবে এর গতিপথ ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে। প্রতিনিয়ত গতিপথ পরিবর্তন করছে; রাতে একটা গতিপথ থাকছে, আবার সকালে আরেকটা। তাই লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত না হওয়া পর্যন্ত এমনই থাকবে। নির্দিষ্ট করে বলা যাবে না। তবে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তখন গতিপথ স্থির হবে। সেই সময় স্পষ্টভাবে বলা যাবে, এটা কোন এলাকায় বা স্থানে আঘাত হানতে পারে। তিনি জানান, ২২ মে লঘুচাপ তৈরি হয়ে, ২৩ বা ২৪ মের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। ২৪ মে রাতে বা ২৫ মে সকালের দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আবহাওয়ার বিভিন্ন মডেল বিশ্লেষণ করে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, ঘূর্ণিঝড় “রেমাল” ২৬ মে সকাল ৬টার পর থেকে রাত ১২টার মধ্যে বরিশাল বিভাগের বরগুনা জেলা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার মধ্যবর্তী উপকূলীয় এলাকার ওপর দিয়ে স্থল ভাগে আঘাত হানতে পারে। তিনি আরও জানান, ঘূর্ণিঝড় বৃত্তের অগ্রবর্তী অংশ উপকূলীয় এলাকায় প্রবেশ করতে পারে সকাল ৬টার পর থেকে। ঘূর্ণিঝড়ের কেন্দ্র উপকূল অতিক্রম করার সম্ভব্য সময় ২৬ মে দুপুর ১২টার পর থেকে বিকাল ৬টার মধ্যে। ঘূর্ণিঝড় বৃত্তের পেছন দিকের অর্ধেক অংশ পুরোপুরি স্থল ভাগে প্রবেশ করতে রাত ১২টা পর্যন্ত লেগে যেতে পারে। ঘূর্ণিঝড়টি যদি জোয়ারের সময় উপকূলে আঘাত হানা শুরু করে, তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকাগুলো স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ১০ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপকূলে আঘাতের সময় ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার, যা দমকা হাওয়াসহ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত শুরুর সম্ভাবনা রয়েছে ২৪ মে থেকে যা ২৮ মে পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দেশের ওপর মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ২৫, ২৬ ও ২৭ মে। অপেক্ষাকৃত হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মে মাসের ২৪ ও ২৮ তারিখ। মে মাসের ২৩ তারিখ থেকেই সমুদ্র উত্তাল শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন এই গবেষক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com