
মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
কড়া নিরাপত্তা ও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা পরিষদে নির্বাচনে ভোট গ্রহন শেষে চলছে ভোট গননা। নির্ধারিত সময় সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে একটানা চলে বিকেল ৪ টা পর্যন্ত। নির্ধারিত সময় শেষে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পুলিশী পাহাড়ায় কক্ষ থেকে ব্যালট বাক্স সংগ্রহ করে গননার কক্ষে নিয়ে যায় হয়। পরে সেখানে প্রিজাইডিং অফিসার ও প্রশাসনের সহযোগিতায় প্রার্থীর পোলিং এজেন্টদের মাধ্যমে ভোট গননা শুরু হয়।

রির্টানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফ হোসেন জানান, শান্তিপুর্ণ পরিবেশে প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহন শেষ হয়েছে। এখন চলছে ভোট গননা। গননা শেষে স্ব স্ব উপজেলা পরিষদ থেকে ফলাফল ঘোষণা করা হবে।
Leave a Reply