1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
গজারিয়া দিনভর কোরআন খতমের মাধ্যমে সাংবাদিক আজিজুল হক পার্থ’র মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে রাজনৈতিক দলবদল,ওয়ার্কার্স পার্টির উপজেলা সেক্রেটারির জামায়াতে যোগদান-গাজীপুর সংবাদ  মসজিদ উন্নয়ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে চসিক প্রশাসক : ডা. শাহাদাত-গাজীপুর সংবাদ  জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আব্দুর রহিম-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ 

দোয়ারাবাজারের সীমান্ত দিয়ে আসছে গরু-মহিষ ছাতক-সুনামগঞ্জ হয়ে পাচার হচ্ছে বিভিন্ন রুটে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৯৪ টাইম ভিউ

সেলিম মাহবুব:

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে প্রতিরাতেই চোরাইপথে অবাধে আসছে ভারতীয় গরু-মহিষের চালান। পরে এসব দোয়ারাবাজার থেকে সুনামগঞ্জ ও ছাতক হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করছে স্থানীয় চোরাকারবারিরা। প্রতিরাতে চোরাকারবারিদের দখলে চলে যায় দোয়ারা বাজার উপজেলার সীমান্তের চার ইউনিয়ন ও ছাতকের ২ টি ইউনিয়নের রাস্তাঘাট। সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ প্রশাসন এ বিষয়ে অবগত থাকলে ও মূলত এ ব্যাপারে কার্যকরি কোনো পদক্ষেপ নেন নি তারা। স্থানীয় লোক একাধিকবার ভারতীয় গরু মহিষ আটক করে ছাতক ও দোয়ারাবাজার থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসব বিষয়ে কোন কর্ণপাতই করেনি বলে জানান ভুক্তভোগীরা। অপরদিকে এলাকার ব্যবসায়ী ও চোরাকারবারিদের সাথে আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ দহরম-মহরম ও সখ্যতা প্রায়ই পরিলক্ষিত হয়। মাঝে মধ্যে অভিযানের নামে আইওয়াস করে ২/৪ গো-মহিষ চালান দিতে দেখা যায়। দোয়ারাবাজার উপজেলার বোগলা, বাংলাবাজার, লক্ষীপুর ও নরসিংপুর ইউনিয়নের বিভিন্ন রুট দিয়ে নিয়মিত ছাতকে আসছে ভারতীয় গরু-মহিষ। আর এখন থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে গরু-মহিষ পাচার হয়ে থাকে।এদিকে ভারতীয় গরু-মহিষ আমদানি নিয়ে ছাতক এবং দোয়ারাবাজারে একাধিকবার সংঘর্ষের ঘটনা ও ঘটেছে। ছাতক- দোয়ারাবাজারের প্রভাবশালী একটি মহল সিন্ডিকেটের মাধ্যমে সীমান্ত এলাকায় চোরাই ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন বলে ছাতকের নোয়ারাই, বাতির কান্দি, বারকাহন, ছনবাড়ী, ধনিটিলা ও দোয়ারাবাজারের বোগলা, নরসিংপুর, চাইরগাঁও, লাসতবের গাঁও এলাকার বেশ কিছু লোকজন জানিয়েছেন। প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাদের হস্তক্ষেপ ছাড়া এখানে চোরাচালান রোধ সম্ভব নয় বলে ও তারা এও জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com