1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
বড়লেখায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার পক্ষ থেকে অসহায় পরিবারকে সিমেন্ট প্রদান-গাজীপুর সংবাদ  গজারিয়া দিনভর কোরআন খতমের মাধ্যমে সাংবাদিক আজিজুল হক পার্থ’র মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে রাজনৈতিক দলবদল,ওয়ার্কার্স পার্টির উপজেলা সেক্রেটারির জামায়াতে যোগদান-গাজীপুর সংবাদ  মসজিদ উন্নয়ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে চসিক প্রশাসক : ডা. শাহাদাত-গাজীপুর সংবাদ  জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আব্দুর রহিম-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ

সিলেটে ডিবি পরিচয়ে মহিষ ভর্তি ট্রাক ছিনতাই, ভূয়া ডিবি ৩ জন গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৬৮ টাইম ভিউ

সেলিম মাহবুব:

সিলেটে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মহিষ ভর্তি একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে। সিলেট সিটির ৪২ নং ওয়ার্ড শ্রীরামপুর এলাকায় শাহরপরাণ বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। পরে মহিষের ট্রাকের চালক ও তার সহকারীর চিৎকারে স্থানীয়রা ধাওয়া করে ৩ জনকে আটক করে এসএমপির মোগলাবাজার থানা পুলিশের কাছে সোপর্দ করেন। ছিনতাই ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মোগলা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন। স্থানীয়, পুলিশ ও মহিষের ট্রাকের চালক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ঢ ১২-২৬৫৫) করে ৮টি মহিষ নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন চালক ও তার সহকারী। কিন্তু শাহপরাণ বাইপাসে প্রবেশের পর থেকেই একটি সাদা রঙের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-গ ১৪-৬৮৪১) তাদের ফলো করতে শুরু করে। ট্রাকটি ক্যান্টনমেন্ট এলাকা এবং র‍‍্যাব-৯ সদর দপ্তর পেরিয়ে শ্রীরামপুর বাই পাস এলাকায় আসলে মাইক্রোবাস দিয়ে ট্রাকের গতিরোধ করা হয়। এসময় মাইক্রোবাসে থাকা ৭-৮ জন লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে ট্রাক চালক ও সহকারীকে গাড়ি থেকে নামিয়ে ছিনতাইকারীদের ৩ জন লোক ট্রাকে উঠে গোলাপগঞ্জের দিকে রওয়ানা হয় ট্রাক নিয়ে। বাকিরা ট্রাকের চালক ও সহকারীকে জিম্মি করে মাইক্রোবাসে তুলে ফেঞ্চুগঞ্জ সড়কে নিয়ে আসে এবং ছিনতাইকারীদের গাড়ি প্রগতি পেট্রোল পাম্পের সামনে আসা মাত্র ট্রাকের চালক ও সহকারী মিলে চিৎকার এবং ধস্তা ধস্তি শুরু করেন ছিনতাইকারীদের সঙ্গে। এসময় স্থানীয়রা ধাওয়া করে ধরে মাইক্রোবাসকে। তবে ছিনতাইকারীদের ৩ জনকে আটক করা গেলেও পালিয়ে যায় বাকীরা। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারী ৩ জনকে থানায় নিয়ে যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com