1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
মোহনা টিভির সিইও তসলিম চৌধুরীর গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ: সহকর্মী ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ-গাজীপুর সংবাদ রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫০, মামলা ৩৫-গাজীপুর সংবাদ  ছাতক থানার এসআই আবু বকর সিদ্দিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিলন এমপি-গাজীপুর সংবাদ  গজারিয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পাবেন ৫ হাজার রোগী-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভায় নিরাপদ আমিষ ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ-গাজীপুর সংবাদ  ছাতক সিমেন্ট ফ্যাক্টরির নতুন প্রকল্প পরিদর্শন করলেন বিসিআইসি চেয়ারম্যান-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকের কৃতি সন্তান ডা. জাহিদ মিয়া ওসমানী মেডিকেলে সহকারী সার্জন পদে নিয়োগ-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন আমিরুল ইসলাম-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভায় পৌর ভূমি অফিস স্থাপনের দাবি জানিয়ে ভূমিমন্ত্রীকে সংসদ সদস্য মিলনের চিঠি-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় উন্নত জাতের মসলা প্রযুক্তি বৃদ্ধির লক্ষ্যে প্রদর্শনী ও মাঠ দিবস-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২০২ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ

গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জুন) দুপুরে উপজেলা মৈশন উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন মাঠে কৃষক ও কৃষাণী নিয়ে এ অনুষ্ঠান হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন এর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার রেহানা সুলতানার পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজুল হক চৌধুরী আইয়ুব, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক,মৈশন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছ , উপ-সহকারী কৃষি অফিসার সামসুন্নাহার ও মোঃ আব্দুল কালাম সহ তরগাঁও ইউনিয়ন মৈশন ও উত্তর খামের গ্রামের ১৫০ জন কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন ।

এ-সময় কৃষক কৃষাণীদের উদ্দেশ্যে করে উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক বলেন, আপনাদের কোন পতিত জমির যেন খালি না থাকে সেখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের মসলা চাষ করে খাওয়ার পাশাপাশি বাণিজ্যিকভাবে বিক্রি করে অনেক মুনাফা অর্জন করতে পারবেন । ধান চাষের পাশাপাশি বিভিন্ন জাতের ফলের গাছ ও মসলা উৎপাদন করে দেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখতে পারেন আপনারা।যে দেশ কৃষিতে স্বয়ং সম্পন্ন সে দেশ তত উন্নত । তিনি আরো বলেন দেশে মসলার উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com