1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক-গাজীপুর সংবাদ  সাবেক এমপি রোজী কবিরের মৃত্যু বার্ষিকীর দোয়া মাহফিলে ডা. শাহাদাত হোসেন- গাজীপুর সংবাদ  ছাতক থানা পুলিশের অভিযানে সুনামগঞ্জ পৌর শহর থেকে সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার পক্ষ থেকে অসহায় পরিবারকে সিমেন্ট প্রদান-গাজীপুর সংবাদ  গজারিয়া দিনভর কোরআন খতমের মাধ্যমে সাংবাদিক আজিজুল হক পার্থ’র মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে রাজনৈতিক দলবদল,ওয়ার্কার্স পার্টির উপজেলা সেক্রেটারির জামায়াতে যোগদান-গাজীপুর সংবাদ  মসজিদ উন্নয়ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে চসিক প্রশাসক : ডা. শাহাদাত-গাজীপুর সংবাদ  জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আব্দুর রহিম-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ 

নাটোরের বড়াইগ্রামে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, এলাকাবাসীর বাধা!-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৯৩ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ২ নং বড়াইগ্রাম ইউনিয়নের ১ নং ওয়ার্ড লক্ষ্মীপুর পাগলা বাজার এলাকায় অবৈধভাবে মাটি খনন ও বিক্রির সময় এলাকাবাসী বাধার মুখে পড়ে মাটি ব্যবসায়ীরা।

এ সময় বাধা প্রদানকারী এলাকাবাসীরা জানান, পুকুর সংস্কার করুক তাতে আমাদের কোন সমস্যা নেই কিন্তু নতুন রাস্তা দিয়ে মাটির বহন করলে রাস্তা নষ্ট হয়ে যাবে। আমাদের ছোট শিশুরা রাস্তা দিয়ে স্কুল কলেজে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে গেলে এর দায় কে নেবে? সেজন্য আমরা অবরোধ করে অবৈধ মাটি বহনকারী গাড়িটি আটকিয়েছি। এ রাস্তা দিয়ে কোন অবৈধ মাটির গাড়ি চলাচল করতে দেওয়া হবে না।

২ নং বড়াইগ্রাম ইউনিয়নের লক্ষ্মীপুর পাগলা বাজারের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তসলিম হোসেন জানান, আমাদের লক্ষ্মীপুর পাগলা বাজার অবহেলিত অনুন্নত একটি গ্রাম। এই কাঁচা রাস্তার কারণে আমরা দীর্ঘদিন ভোগান্তিতে ভুগছি। প্রয়াত এমপি কুদ্দুস সাহেবকে অনুরোধ করার পরে রাস্তাটি পাকা করে দিয়েছেন। ইতিমধ্যে আমাদের গ্রামের রবিউল ও শাহাদত পুকুর সংস্কার ও মাটি বিক্রি করার জন্য ভেকু ও ট্রাক্টার নিয়ে এসে মাটি কেটে রাস্তা দিয়ে বহন করছিলো, এতে সম্মিলিতভাবে এলাকাবাসী বাধা দেয়। এলাকাবাসী মাটি বহনের বিরুদ্ধে। মাটি কাটা বন্ধের জন্য তাদের কে বলেছি এবং এ রাস্তা দিয়ে যদি মাটির গাড়ি চলে রাস্তা নষ্ট হবে। জনগণের যাতায়াতের বিঘ্ন ঘটবে। এলাকাবাসীসহ আমরা জানিয়েছি পুরাতন পুকুর সংস্কার করবে করুক মাটি যেন বাইরে বিক্রি না করে।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস জানান ভেকু জব্দ করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com