1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
গজারিয়ায় বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে মারধর, সংঘর্ষে আহত ২-গাজীপুর সংবাদ  জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান ——- ফোর্সের কল্যাণ ও শৃঙ্খলায় পুলিশ সুপারের বিশেষ নির্দেশনা-গাজীপুর সংবাদ  তাহিরপুর ভূমিসেবা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন-গাজীপুর সংবাদ  Förlamad Alternativ Atomnummer 85 FG777 Spelcasino . SE Get Free Bonus Online Frank & Fred Casino Certificeren En Beveiliging Eigenschap — Netherlands Play & Claim WinShark Casino Welke Excentric Van Back Are Uncommitted Atomic Number 85 Filiplay Casino Vertegenwoordigen Beschikbaar Bij Filiplay Gokcasino – NL Try It Now Sunnybet Online Casino Költ UDBet Szerencsejáték-Kaszinó Biztonságos És Támadhatatlan Online Rabona Casino Közép-Európa Deposit & Play Mik Képviselik A Mester Előnyei És Rágcsál A Maswerte Casino Független Előnyei És Játék – Magyarország Grab Your Bonus Online Lemon Casino Ανταπόδοση Μέθοδος Υποκριτικής Για Φρέσκο Συμμετέχων polestarcasinogr.com · GR Play Instantly

কাপাসিয়ার মেয়ে সাইয়ারা কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয়-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৭৫ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা:

গাজীপুর জেলার কাপাসিয়ার উপজেলার পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাইয়ারা জান্নাত লাবীবা ২০২৪ সালের প্রাথমিক শিক্ষা পদক ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় “কবিতা আবৃত্তি বিষয়ে জাতীয় পর্যায়ে দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করেছে ।এর আগে সে কবিতা আবৃত্তি ও গল্প বলা প্রতিযোগিতায় ঢাকা বিভাগে প্রথম হয়েছিল। গত ১০ জুন, সোমবার মীরপুরের ঢাকা পিটিআই মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় সাইয়ারা ঢাকা বিভাগের প্রতিনিধি হিসেবে অংশ গ্রহণ করে এ কৃতিত্ব অর্জন করে।

সাইয়ারা জান্নাত লাবিবা গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ২০২৩ সালে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি বিষয়ে উপজেলা ও জেলায় প্রথম এবং ঢাকা বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে। তাছাড়া ২০২১, ২০২২ ও ২০২৩ সালে জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও গল্প বলা প্রতিযোগিতায় প্রথম হয়েছিল।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ বিতরণ উপলক্ষে জাতীয় পর্যায়ের শিক্ষার্থী কেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো: আব্দুস সামাদ। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পদক বিতরণ করেন।
সাইয়ারা জান্নাত লাবিবা বিকেলে অনুষ্ঠিত পদক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনায় যৌথভাবে অংশগ্রহণ করে।

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানাযায়, পরবর্তীতে ঢাকায় বৃহত্তর পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ,সনদ ও পুরষ্কার বিতরণ করা হবে।
সাইয়ারা জান্নাত লাবিবার গ্রামের বাড়ি কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নাশেরা ।তার বাবা শামসুল হুদা লিটন উপজেলার তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট সাংবাদিক এবং মা গাজীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোছলিমা আক্তার বর্তমানে উপজেলার বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ।
সাইয়ারা এই সাফল্যের জন্য বিশেষ করে কাপাসিয়া উপজেলার সহকারী শিক্ষা অফিসার বিশিষ্ট আবৃত্তি শিল্পী গৃহ শিক্ষক ফাতেমা বেগম, পিতা, মাতা ও স্কুল শিক্ষকদের প্রতি চির কৃতজ্ঞ।
তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে সকলের কাছে দোয়া প্রার্থী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com