1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫০, মামলা ৩৫-গাজীপুর সংবাদ  ছাতক থানার এসআই আবু বকর সিদ্দিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিলন এমপি-গাজীপুর সংবাদ  গজারিয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পাবেন ৫ হাজার রোগী-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভায় নিরাপদ আমিষ ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ-গাজীপুর সংবাদ  ছাতক সিমেন্ট ফ্যাক্টরির নতুন প্রকল্প পরিদর্শন করলেন বিসিআইসি চেয়ারম্যান-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকের কৃতি সন্তান ডা. জাহিদ মিয়া ওসমানী মেডিকেলে সহকারী সার্জন পদে নিয়োগ-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন আমিরুল ইসলাম-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভায় পৌর ভূমি অফিস স্থাপনের দাবি জানিয়ে ভূমিমন্ত্রীকে সংসদ সদস্য মিলনের চিঠি-গাজীপুর সংবাদ  ওসমানী মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের রামিসা তাবাসসুম-গাজীপুর সংবাদ 

সুবর্ণচরে আলহাজ্ব মাওলানা ছানা উল্যাহ জামে মসজিদ উদ্বোধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২০৭ টাইম ভিউ

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামে আলহাজ্ব মাওলানা ছানা উল্যাহ জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৪ জুন শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন এ জামে মসজিদটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী জুমায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন, সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মুনির।

এ সময় উপস্থিত ছিলেন, চরজুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু, মাওলানা জয়নাল আবেদীন, হাফেজ সুলতান আহমেদ, হাজী নুরুল আমিন, ফরহাদ মেম্বার, জসিম উদ্দিন, আবুল কাশেম মিয়া, নিজাম উদ্দিন সাদ্দামসহ এলাকার মুসল্লীগন ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

পরে দোয়া মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

উল্লেখঃ মরহুম আলহাজ্ব মাওলানা ছানা উল্যাহ সাহেব
সত্তরের দশকে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন চরজুবিলীর উত্তর কচ্ছপিয়া গ্রামে। সুবর্ণচরের চরজুবিলীর স্থায়ী বাসিন্দা হিসেবে এ অঞ্চলে প্রতিষ্ঠা করেন মসজিদ মাদ্রাসা। চরজব্বর ইউনিয়নের আবদুল্যাহ মিয়ারহাট জামেয়া ইসলামিয়া আহমদিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ফেনীর ছাগলনাইয়া উপজেলায় প্রতিষ্ঠিত হজরত আবু বকর ছিদ্দিক ( রঃ) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব মায়ানী ইসলামীয়া কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য তিনি। একজন ধার্মিক, সৎ, নিরংকার, পরোপকারী, আদর্শবান মানুষ হিসেবে সুবর্ণচরের সর্বত্র রয়েছে তার সুনাম। এলাকাবাসীর নিকট পরম শ্রদ্ধাভাজন ও পরহেজগার মানুষ হিসেবে সুখ্যাতি রয়েছে। সারাদিন এবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। এক ছেলে ও চার কন্যা সন্তানের জনক তিনি। হাজার হাজার শুভানুধ্যায়ী আর ভক্তদের হৃদয়ে তিনি থাকবেন চিরকাল। ২৮ জানুয়ারি ২০২০ রোজ মঙ্গলবার রাত এগারোটায় মৃত্যুবরণ করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com