1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

ঈদের শুভেচ্ছা জানালেন কাপাসিয়া উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২২৮ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ

শুভেচ্ছা বার্তায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মধ্যে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাপাসিয়া বাসীসহ দেশে-বিদেশে অবস্থানরত সবাইকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

মাহবুব উদ্দিন সেলিম বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়।
‘তারই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করি।

ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনুক। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি,ত্যাগ, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। মহান রাব্বুল আলামিনের নিকট প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও শান্তি কামনা করছি।

পরিশেষে,স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় এবং কুরবানীর পশু জবাই যথাস্থানে বর্জ্য তাৎক্ষণিকভাবে অপসারণ করে পরিবেশ দূষণমুক্ত রাখতে কাপাসিয়া বাসীর প্রতি আহবান রেখে নতুন এক আলোকিত ভোরের প্রত্যাশায় সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান তিনি।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com