1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে হিফজুল কুরআন মাদ্রাসায় মহিলা শাখার উদ্বোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় ১০ হাজার সজিনার চারা রোপন কার্যক্রমের উদ্বোধন-গাজীপুর সংবাদ  গজারিয়ায় দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন-গাজীপুর সংবাদ  ছাতকে হাফিজ আব্দুল গনি তালুকদার উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী ও সংবর্ধনা প্রদান-গাজীপুর সংবাদ  সফট বাইটের ম্যানেজার ফয়সালের রহস্যজনক মৃত্যু মরদেহ উদ্ধার; রুমমেট পলাতক, অর্থ আত্মসাৎ এর অভিযোগ.-গাজীপুর সংবাদ  Ako si vybrať najlepšie prvé online kasíno a využiť bonusy Wino Casino: Your Premium Hub for Internet Gambling Excellence Spinhub Casino: The Gateway to Top-tier Online Gaming Superiority Spinhub Casino: The Gateway to Top-tier Online Gaming Excellence Retrozino Casino: Uw Bestemming voor Retro Speelplezier en Hedendaagse Winsten

সমঝোতার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে মারধর, আহত ৫-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৪১ টাইম ভিউ

মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের দফায় দফায় মারামারি। সমঝোতার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে অতর্কিত হামলায় এক পক্ষের আহত হয়ে হাসপাতালে ভর্তি ৫ জন। ঘটনাটি ঘটেছে বুধবার ১৯ জুন বিকেলে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নীল গাজী বাড়িতে। আহতরা হলেন , আল আমিন হাওলাদার (৬০), সোহেল হাওলাদার (৩৫), সুমন (২৭), বেল্লাল (২০) ও শাহাদাৎ (১৮)। তারা সকলে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন।

স্থানীয়দের ও আহতদের সাথে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার ১৮ জুন পাড় ডাকুয়া স্কুল মাঠে দুই পক্ষের মধ্যে ক্রিকেট খেলা হয়। খেলায় জয় পরাজয় নিয়ে ৩ নম্বর ওয়ার্ডের নীল গাজী বাড়ির সাইফুল সহ কিছু যুবকের সাথে ১নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির বাপ্পির সাথে গন্ডগোল হয়। সেখানে উভয়ের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতি হয়। পরের দিন বুধবার সকালে দুই বাড়ির মধ্যেবর্তি জায়গায় বাপ্পি ও তার চাচাতো ভাইদের সাথে দ্বিতীয় দফায় সাইফুলদের সাথে মারামারি হয়। এ ঘটনায় স্থানীয় মুরব্বি মাহাজিপ খা এর হস্তক্ষেপে হালেম গাজী ও সোহেল হাওলাদারের সমঝোতায় সেদিন বিকেলে নীল গাজী বাড়িতে উভয়ের মধ্যে সালিশি হওয়ার সিদ্ধান্ত হয়। তবে বিকেলে নীল গাজী বাড়িতে সোহেল, বাপ্পি সহ অন্যান্যরা গেলে তাদের উপর পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালায় হালেম, সাইফুল, কাশেম, জহির, রোমান ও তাদের সঙ্গীরা। এ হামলায় গুরুতর আহত হয় হাওলাদার বাড়ির লোকজন।

এ বিষয়ে আহত সোহেল বলেন, আমরা সুষ্ঠু বিচার চাই। স্থানীয় দুই মেম্বারের সমোঝোতার আশ্বাসে আমরা অপেক্ষা করছি। সুষ্ঠু বিচার না পেলে আইনের আশ্রয় নিবো।

অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ফারুক ও মনির নামে দুইজন ব্যাক্তি মুঠোফোনে জানান বিষয়টি সমোঝোতা করা হবে।

স্থানীয় ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জহির সরদার ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিঠু তালুকদার মুঠোফোনে জানান, ঘটনার পরে উভয় পক্ষের সঙ্গে কথা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরলে সালিসির মাধ্যমে সমোঝোতা করা হবে।

ডাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ রায় মুঠোফোনে বলেন, বিষয়টি তাকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে ঘটনাটি জেনে সমোঝোতা করার চেষ্টা করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com