1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

মানবিক রক্ত ব্যাংক” এর ঢাকা বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক নির্বাচিত হলেন সাংবাদিক মোঃ মফিজুল ইসলাম জামাল!-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২৮৮ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক :-

আজ ২৯ শে জুন শনিবার ড্রীম লাইফ ফাউন্ডেশনের সহযোগী সংগঠন “মানবিক রক্ত ব্যাংক” এর ঢাকা বিভাগীয় ৫০সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

মানবিক রক্ত ব্যাংক” এর ঢাকা বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে মাদারীপুর জেলার কৃতি সন্তান তরুণ সাংবাদিক মোঃ মফিজুল ইসলাম জামালকে।

এ সংগঠনটি ২০২০ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয় এ পর্যন্ত সংগঠনটি ১০ হাজার ১৮০ ব্যাগের উপরে রক্ত সংগ্রহ করে দিতে সক্ষম হয়েছে। সংগঠনটি বাংলাদেশের ৮টি বিভাগে তাদের কার্যক্রম চলমান রেখেছে।

দেশের সার্বিক উন্নয়নে তাদের অনেক গুলো লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। তার মধ্যে বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা, রক্ত দাতাদের ডেটাবেজ সংরক্ষণ করা এবং যে কোন রোগীর প্রয়োজনে বিনা মূল্যে রক্ত দিয়ে মানুষের জীবন বাচাঁনো তাদের মূল লক্ষ্য।

সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এই সংগঠনটি সুনামের সাথে কার্যক্রম চালিয়ে আসছে। তাদের সৌজন্যে অগণিত মুমুর্ষ রোগী চাহিদা অনুযায়ী রক্ত পেয়ে আজ তারা সুস্থ্যভাবে জীবন যাপন করছেন।

ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালন, রক্ত দানে উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রচার পত্র বিলি করাসহ গ্রাম-গঞ্জ ও হাট বাজারের বিভিন্ন দেওয়াল ও গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে সচেতনতা মূলক লেখা সমৃদ্ধ পোস্টার লাগিয়ে এলাকার সকলের নজর কেড়েছেন রক্তের অভাবে মৃত্যু রোধে গঠিত সেচ্ছাসেবী এই সংগঠন।

মানবিক রক্ত ব্যাংক” এর ঢাকা বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক নির্বাচিত করায় সাংবাদিক মোঃ মফিজুল ইসলাম জামাল বলেন সামাজিক এই স্বেচ্ছাসেবী সংগঠনের প্রচার সম্পাদক নির্বাচিত করায় মানবিক রক্ত ব্যাংক সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকসহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com