1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম:
মোহনা টিভিতে ক্ষমতার দ্বন্দ্ব, নির্বাহী পরিচালকের অব্যাহতি-গাজীপুর সংবাদ ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন গ্রেফতার-গাজীপুর সংবাদ  বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশায় বিপর্যস্ত সড়ক: ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি-গাজীপুর সংবাদ  নবনির্বাচিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দ মিছিল-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার- গাজীপুর সংবাদ  পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী।-গাজীপুর সংবাদ  মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির।-গাজীপুর সংবাদ 

সিলেটে চিনির সাথে আসছে মদসহ আরও ভারতীয় পণ্য-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২৩৯ টাইম ভিউ

সিলেট প্রতিনিধি

সিলেটে চোরাই চিনির বিরুদ্ধে মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। চিনির ‘লাইনে’ ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে চোরাইপথে আনা ২৯ লাখ ২৮ হাজার টাকার ভারতীয় পণ্য ও ২১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার এসএমপির মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম পৃথক দুটি অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপ-কমিশনারের (ডিবি) সার্বিক দিকনির্দেশনায় বুধবার (২৭ জুন) গোয়েন্দা বিভাগের টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতোয়ালি মডেল থানাধীন কুমারপাড়া পয়েন্টে অভিযান পরিচালনা করে মো. মঈন উদ্দিন (২৫) নামের এক যুবককে আটক করে। পরে তার হেফাজতে থাকা ২৯ লাখ ২৮ হাজার ২০০ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়। এসব পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ডিআই পিকআপও জব্দ করা হয়। এ ঘটনায় বুধবার রাতে সিলেট কোতোয়ালি থানায় মামলা করা হয়। আটক যুবককে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।এদিকে, বুধবার রাতে চোরাই চিনির লাইন থেকে এয়ারপোর্ট থানা-পুলিশ পৃথক আরেক অভিযানে ২১ বোতল বিদেশি মদসহ দুজনকে গ্রেপ্তার করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ারপোর্ট থানাধীন বড়শালা এলাকার ফরিদাবাদ আবাসিক এলাকার প্রবেশমুখে কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে মাজাহারুল ইসলাম (৩০) ও শাহীন ইসলাম আল আমিন (২২) নামক দুই যুবককে আটক করা হয়।তাদের কাছ থেকে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। সীমান্ত এলাকা থেকে এসব মদ বিক্রির জন্য তারা নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় আটক দুই যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com