1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে হিফজুল কুরআন মাদ্রাসায় মহিলা শাখার উদ্বোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় ১০ হাজার সজিনার চারা রোপন কার্যক্রমের উদ্বোধন-গাজীপুর সংবাদ  গজারিয়ায় দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন-গাজীপুর সংবাদ  ছাতকে হাফিজ আব্দুল গনি তালুকদার উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী ও সংবর্ধনা প্রদান-গাজীপুর সংবাদ  সফট বাইটের ম্যানেজার ফয়সালের রহস্যজনক মৃত্যু মরদেহ উদ্ধার; রুমমেট পলাতক, অর্থ আত্মসাৎ এর অভিযোগ.-গাজীপুর সংবাদ  Ako si vybrať najlepšie prvé online kasíno a využiť bonusy Wino Casino: Your Premium Hub for Internet Gambling Excellence Spinhub Casino: The Gateway to Top-tier Online Gaming Superiority Spinhub Casino: The Gateway to Top-tier Online Gaming Excellence Retrozino Casino: Uw Bestemming voor Retro Speelplezier en Hedendaagse Winsten

কাপাসিয়ায় ঝড়ে উড়িয়ে নিল ৪টি বাড়িসহ, ৪ শতাধিক গাছ,ক্ষয়ক্ষতি ৫০ লাখ টাকা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৫৬ টাইম ভিউ

সংবাদদাতা, কাপাসিয়া (গাজীপুর)

কাপাসিয়া উপজেলার লোহাদী গ্রামে হঠাৎ দশ মিনিটের বাতাসে উড়িয়ে নিয়ে গেল গ্রামের চারটি বাড়ি, টিনের চালসহ ৪ শতাধিক গাছ। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত অর্ধ কোটি টাকা জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।

রবিবার (৩০ জুন) বিকাল আনুমানিক সাড়ে চারটার দিকে উপজেলার পূর্ব লোহাদী গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খান,ভাইস চেয়ারম্যান হাফিজুল হক চৌধুরী আইয়ুবসহ ইউপি চেয়ারম্যান আতাউজ্জামান বাবলু।

ক্ষতিগ্রস্তরা হলেন, লোহাদি রমিজ উদ্দিনের বাড়ি, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ফারুক হোসেনের বাড়ি, রিয়াজ উদ্দিম মৌলভীর বাড়ী ও সুরুজ মিয়ার ছেলে শাহীন মিয়ার বাড়ী।

ক্ষতিগ্রস্ত রিয়াজ উদ্দিম মৌলভী বলেন, আমি মাদ্রাসা থেকে বাড়ীতে এসে ভাত খেতে বসেছি। হঠাৎ তীব্র গতিতে আসা বাতাসের শব্দ শুনতে পাই মুহূর্তেই বাড়ির সবগুলো ঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে গেল, ভয়ে জানালা ধরে বসে ছিলাম। কোন বৃষ্টিও ছিলোনা, কোথা হতে এ বাতাস এসে মুহূর্তে লন্ডভন্ড করে দিল ৪০০ টির বেশি ফলস গাছসহ চারটি বাড়িঘর।

ইউপি চেয়ারম্যান আতাউজ্জামান বাবলু বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। এমন ঘটনা আমি কখনো দেখি নাই। এটা আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান বলেন , মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি’র নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করেছি, ঘটনাটি অত্যন্ত নির্মম প্রাকৃতিক দুর্যোগে এ ঘটনাটি ঘটে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সহ ৫ জন চৌকিদার রাতে ক্ষতিগ্রস্তদের বাড়ির সকল কিছু পাহারা দেবে,আগামীকাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আর্থিক সহযোগিতা করবেন বলে জানান তিনি।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com