1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম:
সাবেক এমপি রোজী কবিরের মৃত্যু বার্ষিকীর দোয়া মাহফিলে ডা. শাহাদাত হোসেন- গাজীপুর সংবাদ  ছাতক থানা পুলিশের অভিযানে সুনামগঞ্জ পৌর শহর থেকে সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার পক্ষ থেকে অসহায় পরিবারকে সিমেন্ট প্রদান-গাজীপুর সংবাদ  গজারিয়া দিনভর কোরআন খতমের মাধ্যমে সাংবাদিক আজিজুল হক পার্থ’র মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে রাজনৈতিক দলবদল,ওয়ার্কার্স পার্টির উপজেলা সেক্রেটারির জামায়াতে যোগদান-গাজীপুর সংবাদ  মসজিদ উন্নয়ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে চসিক প্রশাসক : ডা. শাহাদাত-গাজীপুর সংবাদ  জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আব্দুর রহিম-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ 

গলাচিপায় প্রথম নারী উপজেলা চেয়ারম্যান মার্জিয়া নিতু’র দায়িত্বভার গ্রহণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৬৫ টাইম ভিউ

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ ভবনে উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. নাসিম রেজার সভাপতিত্বে প্রধান অতিখি ছিলেন, নবনির্বাচিত চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। এ সময় বিশেষ অতিথি ছিলেন,  নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ফরিদ আহসান কচিন, নারী ভাইস চেয়ারম্যান তহমিনা আক্তার, গলাচিপা পৌরসভার মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ দে প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সূধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ মানুষ, পুরুষ ও নারী  সমর্থকেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহাবুব হাসান শিবলী। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুলেল শুভেচছা জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।  অনুষ্ঠান শেষে ফিতা কেটে নব নির্বাচিত চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু তার কার্যালয়ে প্রবেশ করেন। পরে উপজেলা পরিষদ ভবনে হলরুমে সদস্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যানদের নিয়ে প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়ানা মার্জিয়া নিতু বলেন, জনগণের যে প্রত্যাশা সকলের সহযোগিতা নিয়ে তা পূরণ করবেন। তিনি সকালের কাছে সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, গত ২১ মে অনুষ্ঠিত গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয় প্রথম নারী উপজেলা চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com