
সেলিম মাহবুব,সিলেট:
ছাতকের সিংচাপইড় ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১’শ অসহায় পরিবারকে নগদ অর্থ সহ ব্যবহারিক সামগ্রী সহায়তা প্রদান করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। রোববার বিকেলে ইউনিয়নের মহদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে সহায়তা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল। অর্থ বিতরণ কালে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ’র প্রকল্প ব্যবস্থাপক মোঃ শাহারুল আলম, অ্যাকাউন্টস অফিসার মোঃ জাকারিয়া, সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ আবুল খায়ের, ইউপি সদস্যা সত্যারানী পাল, রোহেনা আক্তার রানা, প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, সাংবাদিক সুজন তালুকদার প্রমুখ। ইসলামিক রিলিফ বাংলাদেশ’,র পক্ষ থেকে নগদ ৬ হাজার টাকা করে এবং ২১ পিচ সাবান, ৪ পিচ টুথব্রাস, ১টি টুথপেষ্ট, ১টি প্লাস্টিকের বালতি, ১টি প্লাস্টিকের মগ, স্যানিটারি ন্যাপকিন, চিড়ার প্যাকেট সহায়তা প্রদান করা হয়েছে। সিংচাপইড় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল উদ্বোধনী বক্তব্যে বলেন, সাবেক ইউএনও নুরের জামান চৌধুরী’র মাধ্যমে ইউনিয়নে ইসলামিক রিলিফ বাংলাদেশ’র প্রবেশ। তারা বিভিন্ন ভাবে এই ইউনিয়নের অসহায় মানুষদের সহায়তা দিয়ে আসছে এতে তিনি কৃতজ্ঞ। বর্তমান ইউএনও গোলাম মুস্তফা মুন্না মহোদয় বর্তমানে সকল ধরনের সরকারি সহায়তা দিচ্ছেন তবে অনেক বড়-বড় সহায়তা থেকে এই ইউনিয়নের মানুষ বঞ্চিত হচ্ছে। রাস্তা-ঘাট বন্যায় ক্ষতি হয়ে বেহাল দশায় পরিনত হয়েছে। এসবের বিষয়য়ে কারো নজর নেই। এতে রাজনৈতিক হিংসার শিকার হতে হচ্ছে ইউনিয়ন বাসীকে। এসময় তিনি উপকার ভোগীদের উদ্দেশ্যে বলেন, যিনি সহায়তা পেয়েছেন অগ্রাধিকার ভিত্তিতেই পেয়েছেন। যদি কেউ নাম দিয়েছি বলে টাকা দাবী করে সাথে-সাথে তাকে জানানোর কথা বলেন তিনি। আর যারা আজকের সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন তাদের নাম অন্য ভাবে সহায়তায় যুক্ত করা হবে।
Leave a Reply