1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে অপ্রাপ্তবয়স্ক চালকের অটোরিকশায় গুরুতর আহত এক স্কুল ছাত্রী-গাজীপুর সংবাদ  ছাতকে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এক যুবক নিহত, হাসপাতালে পরিবারের কান্নার রোল-গাজীপুর সংবাদ  প্রধানমন্ত্রী তারেক’কে ক্ষমতাচ্যুত’র কঠোর হুশিয়ারি:নাসিরুউদ্দীন-গাজীপুর সংবাদ  সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কৃত হলেন সদর থানা পুলিশ-গাজীপুর সংবাদ  ছাতকে জামায়াতের জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  আনন্দ উৎসব মুখর পরিবেশে মহাপ্রভুর আখড়ায় পড়শীর ১২ তম জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী পীর আশ্রব আলী (চুনু) স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ ছাতকের সৈদেরগাঁও পশ্চিম পাড়া জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা-গাজীপুর সংবাদ  হত্যাচেষ্টার আসামী গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন-গাজীপুর সংবাদ 

নাটোরে মাইক্রোবাস ও অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ে ২ জন নিহত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৬৮ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের লালপুরে মাইক্রো ও অটোরিকশা সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে মাইক্রোবাস আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার লালপুর-বাঘা আঞ্চলিক সড়কের রহিমপুর জামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লালপুর থানার কর্মকর্তা ওসি নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন—লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের উধনপাড়া এলাকার মাহাবুব আলমের স্ত্রী মোছা. রুবিনা খাতুন ও মেয়ে রোকেয়া খাতুন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ি থেকে তিন বছরের শিশু রোকেয়া তার বাবা-মার সঙ্গে চিকিৎসার জন্য বাঘায় যায়। এরপর দুপুরে চিকিৎসা শেষে অসুস্থ্য মেয়েকে নিয়ে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। এসময় লালপুর-বাঘা আঞ্চলিক সড়কের রহিমপুর জামতলা এলাকায় পৌঁছালে লালপুর থেকে আসা একটি মাইক্রো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক মাইক্রো গাড়িকে আটক করে।
ওসি নাছিম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রো গাড়ি আটক করে। মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com