1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন’র শুভ উদ্বোধন-গাজীপুর সংবাদ  গজারিয়ায় খোলা ভ্যান থেকে সরকারি চাউল উদ্ধার।-গাজীপুর সংবাদ  Giriş ve doğrulama 1 dakikada tamamlanır Guía experta del casino en vivo de Casino Online: trucos, bonos y juego responsable Domina los bonos y juegos en Casino Online: Guía experta para jugadores modernos গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান!-গাজীপুর সংবাদ  ছাতকের আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ টি ফ্যান চুরি-গাজীপুর সংবাদ  সাপাহারে এসএসসি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শ্রমিকের-গাজীপুর সংবাদ  Wonder Luck Casinò: La Destinazione Definitiva per il Gaming Online di Eccellenza

রাণীশংকৈলগামী নাবিল কোচ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৫ আহত-২৮-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১২১ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের উদ্দেশ্যে ছেড়ে আসা নাবিল এন্টারপ্রাইজ কোচের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২৮ জন যাত্রী। শুক্রবার ৫ জুলাই ভোর ৬ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শশরা ইউনিয়নের পাঁচবাড়ী বাজারের চকরামপুরে এই দুর্ঘটনা ঘটে। দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায়,দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা গেছেন ট্রাকচালক ও নাবিল কোচের চালকের সহকারী। মৃত ট্রাকচালক হাসু ইসলাম (৪০) এর বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার মিত্রমাটি এলাকায়। কোচ চালকের সহকারী রাজেশ(৩২)এর বাড়ি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জে। এবং গুরুতর আহত কোচ ড্রাইভার আনোয়ার হেসেন (৪০)এর বাড়ি রাণীশংকৈল উপজেলার গাজিরহাট গ্রামে। পরে আহত ৩০ জনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এক শিশু,কোচের হেলফার আলীসহ ৩ জন মারা যান। কোচের হেলফার মো.আলী (৫০) এর বাড়ি পীরগঞ্জ উপজেলার পালিগাঁও গ্রামে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ২৮ জন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে,ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ নাবিল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ট-১৪-৪১৯০) ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে যাচ্ছিল। অন্যদিকে

দিনাজপুর থেকে আমবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৭-০০৮৩) ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। চলতিপথে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাড়কের পাঁচবাড়ী চকরামপুর এলাকায় যান দুটির মুখোমুখি সংঘর্ষ হলে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন কালবেলাকে বলেন, দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কিছুক্ষণ পর ওই সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার প্রতিনিধি জানান,তারা এরকম কোন সংবাদ পায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com