1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক-গাজীপুর সংবাদ  সাবেক এমপি রোজী কবিরের মৃত্যু বার্ষিকীর দোয়া মাহফিলে ডা. শাহাদাত হোসেন- গাজীপুর সংবাদ  ছাতক থানা পুলিশের অভিযানে সুনামগঞ্জ পৌর শহর থেকে সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার পক্ষ থেকে অসহায় পরিবারকে সিমেন্ট প্রদান-গাজীপুর সংবাদ  গজারিয়া দিনভর কোরআন খতমের মাধ্যমে সাংবাদিক আজিজুল হক পার্থ’র মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে রাজনৈতিক দলবদল,ওয়ার্কার্স পার্টির উপজেলা সেক্রেটারির জামায়াতে যোগদান-গাজীপুর সংবাদ  মসজিদ উন্নয়ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে চসিক প্রশাসক : ডা. শাহাদাত-গাজীপুর সংবাদ  জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আব্দুর রহিম-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ 

নারীর জীবনমান উন্নয়নে এক সাথে কাজ করার আশ্বাস-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২৬২ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার : এস এম মাসুদ

বাংলাদেশ সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) এমপির সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংকের প্রোগ্রাম লিডার ইয়ংশিম এন (Gyongshim An ) এর নেতৃত্বে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিদের এক সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় ।

সোমবার (০৮/০৭/২০২৪) বিকেলে ইয়ংশিম এন বাংলাদেশের জেন্ডার সমতা ও নারী ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে শক্তিশালী ভূমিকা প্রশংসা করেন এবং নারীর জীবনমান উন্নয়নে এক সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে ছোট ছোট টিভিসি ,ডকুমেন্টরি নিমার্ণের মাধ্যমে সচেতনতামূলক প্রচার প্রচারণা বৃদ্ধি করতে হবে।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বলেন, আমরা কিশোর কিশোরী ক্লাবকে ওয়ার্ড পর্যায়ে বিস্তৃত করতে চাচ্ছি এই কাজে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা কামনা করি। এ সময় তিনি জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে ওয়ার্ল্ড ব্যাংকের প্রচেষ্টা বৃদ্ধির আহ্বান জানান ।
উক্ত সৌজন্য সাক্ষাৎকারে মাতৃস্বাস্থ্য, কিশোর কিশোরীদের জীবন দক্ষতা বৃদ্ধি , জেন্ডার বেইজড ভায়োলেন্স, জলবায়ু পরিবর্তনে নারীর জীবন ঝুঁকি, মাতৃমৃত্যু রোধ, শিশুর প্রারম্ভিক বিকাশ, গণপরিবহনে নারীর যৌন হয়রানি রোধসহ নানান বিষয়ে আলোচনা হয় ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, যুগ্নসচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী , প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ মোস্তাফিজার রহমান, ওয়ার্ল্ড ব্যাংকের ফোকাল পয়েন্ট সাবাহ মঈন , জেন্ডার স্পেশালিস্ট সাবিনা পারভীন উপস্থিত ছিলেন ।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com