1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক-গাজীপুর সংবাদ  সাবেক এমপি রোজী কবিরের মৃত্যু বার্ষিকীর দোয়া মাহফিলে ডা. শাহাদাত হোসেন- গাজীপুর সংবাদ  ছাতক থানা পুলিশের অভিযানে সুনামগঞ্জ পৌর শহর থেকে সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার পক্ষ থেকে অসহায় পরিবারকে সিমেন্ট প্রদান-গাজীপুর সংবাদ  গজারিয়া দিনভর কোরআন খতমের মাধ্যমে সাংবাদিক আজিজুল হক পার্থ’র মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে রাজনৈতিক দলবদল,ওয়ার্কার্স পার্টির উপজেলা সেক্রেটারির জামায়াতে যোগদান-গাজীপুর সংবাদ  মসজিদ উন্নয়ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে চসিক প্রশাসক : ডা. শাহাদাত-গাজীপুর সংবাদ  জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আব্দুর রহিম-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ 

সম্পদ আহরণে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে সিলেটে সমাবেশ মিছিল অনুষ্টিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৭৪ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসা অস্বাভাবিক সম্পদের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার, তাদের পাসপোর্ট জব্দ, জড়িতদের বিরুদ্ধে দ্রুত দুর্নীতির মামলা দায়ের এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পত্তির হিসাব দাখিলের বিধান দ্রুত কার্যকর ও তাদের দুর্নীতি রোধে ন্যায়পাল কার্যক্রম চালুর দাবিতে সিলেট শহরে সমাবেশ ও নাগরিক মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের প্রাণনাশের হুমকিদাতাদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। আজ সোমবার ( ৮ জুলাই ) বিকালে সিলেটের নগর ভবনের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নগরে নাগরিক মিছিল বের করা হয়। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম এ কর্মসূচির আয়োজন করে। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও সিনিয়র আইনজীবী নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা মোহাম্মদ নেছারুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, অস্বাভাবিক সম্পদ গড়ার দায়ে অভিযুক্ত আলোচিত সাবেক সেনা প্রধান আজিজ, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমদ, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমীন হাওলাদার, ডি এম পি প্রধান আসাদ্দুজামান মিয়া, এনবিআর সদস্য মতিউর রহমান, ফায়সালের মতো মানুষরূপীরা এখনো গ্রেফতার হয়নি কেন? দেশবাসী এসব জানতে চায়। বক্তারা আরো বলেন, ডিএমপি প্রধান আসাদুজ্জামান মিয়ার যত সম্পদ, জেনারেল আজিজের এনআইডি কার্ড জালিয়াতিসহ দুর্নীতির তেলেসমাতি, এনবিআরের আরেক সদস্য ফয়সালের শশুর-শাশুড়ির নামে ১৮ টি ব্যাংকে জমা ১৯ কোটি টাকা, স্বজনদের ব্যাংক হিসাবে ৫০ কোটি টাকা রয়েছে। এসবই হয়েছে দু’বছর অন্তর-অন্তর সরকারের নিকট সম্পদের হিসাব দাখিলের বিধান কার্যকর না থাকায়। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন কোন দিন নেই, সরকারি প্রতিষ্ঠানগুলোতে শত-শত কোটি টাকার অনিয়ম ও গচ্চার খবর নেই। বক্তারা অবিলম্বে সংবিধানে থাকা ন্যায়পাল কার্যক্রম চালুর দাবি জানানোর পাশাপাশি বলেন, অস্বাভাবিক সম্পদ অর্জনকারীরা বিদেশ চলে গেলে বিচারের সময় আইনজীবী নিয়োগ ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে না-এমনটি করা গেলে বিচার দ্রুত শেষ করা যাবে। সমাবেশে সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত অস্বাভাবিক সম্পদের দায়ে অভিযুক্তদের গ্রেফতার, পাসপোর্ট জব্ধ, দ্রুত দুর্নীতির মামলা দায়ের, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পত্তির দাখিলের বিধান দ্রুত কার্যকর ও তাদের দুর্নীতি রোধে ন্যায়পাল কার্যক্রম চালু এবং ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপিকে প্রাণনাশের হুমকিদাতাদের দ্রুত গ্রেফতার না করলে পুণ্যভূমি সিলেট থেকেই হরতালের মত কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com