1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে জামায়াতের জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  আনন্দ উৎসব মুখর পরিবেশে মহাপ্রভুর আখড়ায় পড়শীর ১২ তম জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী পীর আশ্রব আলী (চুনু) স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ ছাতকের সৈদেরগাঁও পশ্চিম পাড়া জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা-গাজীপুর সংবাদ  হত্যাচেষ্টার আসামী গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন-গাজীপুর সংবাদ  Hacksaw Gaming payment methods: Ensuring secure deposits for your casino experience ছাতকের গোবিন্দগঞ্জ রেল ব্রিজ থেকে রেললাইনের কাট চুরির অভিযোগ,-গাজীপুর সংবাদ  What to expect at Spin Rio Casino UK: top slots, live games, and rewards Migliori Online Casinò Non AAMS: quale slot scegliere per vincere di più nel 2026

ইমামের হাতে মারধরের শিকার চাচী শাশুড়ী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৬৭ টাইম ভিউ

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

শশুর বাড়িতে ঘরের সামনে ঘর তোলা নিয়ে পটুয়াখালীর গলাচিপায় মসজিদের ইমামের বিরুদ্ধে চাচী শাশুড়ীকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইমাম মাওলানা আলাউদ্দিন আল আজাদী। তিনি গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও কালারাজা হাট হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক। মারধরের শিকার নারীর নাম পারুল বেগম (৪০)। ঘটনাটি ঘটেছে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মাঝগ্রাম মল্লিক বাড়িতে গত সোমবার দুপুরে। এ ঘটনায় আহত পারুল বেগমের স্বামী মোবাশ্বের মল্লিক নারী সহ ৫জনের নাম উল্লেখ করে উপজেলা চেয়ারম্যানসহ গলাচিপা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, চিকনিকান্দি ইউনিয়নের মাঝ গ্রামের মো. মোবাশ্বর মল্লিকের ঘরের সামনে আব্দুর রব মল্লিকের ঘর তোলা নিয়ে বিরোধ হয়। বিরোধ মিমাংসা করতে ইউপি চেয়ারম্যানকে জানায় মোবাশ্বের মল্লিকা। তবে কোন রকম সমাধান না হতেই ঘটনার দিন ঘরের কাজ শুরু করে রব মল্লিক। এসময় মোবাশ্বের মল্লিক ও তার স্ত্রী পারুল বাঁধা দিলে রব মল্লিক তার জামাই মাওলানা আলাউদ্দিনসহ কয়েকজন মিলে পারুল বেগমকে এলোপাতারি কিল ,ঘুষি, চুল ধরে টানা হেচড়া ও কাপড় ধরে টানা টানি শুরু করে। এসময় মারধরে অসুস্থ হয়ে পড়লে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে পারুলকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। জরুরি বিভাগ রেজি : নং ১৪০৬১/৩৯। এ ঘটনায় মাওলানা আলাউদ্দিন , রব মল্লিক, এনামুল , মোসা: নাবিয়া ও তাসলিমা বেগমের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনেন পারুল বেগম।

পারুল বেগম বলেন, শশুর বাড়ির জায়গা জমির বিরোধে জামাই হয়ে মাওলানা আলাউদ্দিন হস্তক্ষেপ করতে পারে না। তিনি বিভিন্ন প্রভাব খাটিয়ে জোর পূর্বক ঘরের কাজ শুরু করে। আমি বাঁধা দিতে গেলে আমাকে ধরে মারধর করেছে।

এ বিষয়ে গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিনের ব্যাক্তিগত ফোন নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেন নাই। পরে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আলম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com