1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক-গাজীপুর সংবাদ  সাবেক এমপি রোজী কবিরের মৃত্যু বার্ষিকীর দোয়া মাহফিলে ডা. শাহাদাত হোসেন- গাজীপুর সংবাদ  ছাতক থানা পুলিশের অভিযানে সুনামগঞ্জ পৌর শহর থেকে সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার পক্ষ থেকে অসহায় পরিবারকে সিমেন্ট প্রদান-গাজীপুর সংবাদ  গজারিয়া দিনভর কোরআন খতমের মাধ্যমে সাংবাদিক আজিজুল হক পার্থ’র মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে রাজনৈতিক দলবদল,ওয়ার্কার্স পার্টির উপজেলা সেক্রেটারির জামায়াতে যোগদান-গাজীপুর সংবাদ  মসজিদ উন্নয়ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে চসিক প্রশাসক : ডা. শাহাদাত-গাজীপুর সংবাদ  জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আব্দুর রহিম-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ 

 ন্যায়বিচার প্রভাবিত হতে পারে বলে সাংবাদিক নেতৃবৃন্দের আশঙ্কা প্রকাশ  সাংবাদিক নাদিম হত্যাকান্ডের প্রধান আসামী বাবুর জামিন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২১২ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার :

বকশীগঞ্জের বহুল আলোচিত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জামিনে মুক্তি পেয়েছে।

গতকাল বুধবার বিকেল ৫ টা ৫ মিনিটের সময় জামালপুর জেলা কারাগার থেকে বের হয় সে। জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাতাহ জানান, উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় বাবু বুধবার বিকাল ৫ টায় জামালপুর জেলা কারাগার থেকে বের হন।
উল্লেখ্য, সংবাদ প্রকাশের জের ধরে ২০২৩ সালের ১৪জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে গুরুতর আহত করলে পরদিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ২২জনের নামে এবং আরো অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে ২০২৩ সালের ১৭ জুন পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর থেকে সে কারাগারে ছিলো।
এদিকে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর জামিনের কারণে সে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মামলার বাদী এবং সাক্ষীদের নানাভাবে প্রভাবিত করার মাধ্যমে ন্যায়বিচার বাধাগ্রস্থ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ মুনিরুল হক নোবেল ও মহাসচিব মোঃ খালেদুজ্জামান পারভেজ বুলবুল। তারা স্থানীয় প্রশাসন ও কর্মরত সাংবাদিকদের কাছে বাবুর গতিবিধির উপর সতর্ক দৃষ্টি রাখারও উদাত্ত আহ্বান জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com