1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক-গাজীপুর সংবাদ  সাবেক এমপি রোজী কবিরের মৃত্যু বার্ষিকীর দোয়া মাহফিলে ডা. শাহাদাত হোসেন- গাজীপুর সংবাদ  ছাতক থানা পুলিশের অভিযানে সুনামগঞ্জ পৌর শহর থেকে সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার পক্ষ থেকে অসহায় পরিবারকে সিমেন্ট প্রদান-গাজীপুর সংবাদ  গজারিয়া দিনভর কোরআন খতমের মাধ্যমে সাংবাদিক আজিজুল হক পার্থ’র মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে রাজনৈতিক দলবদল,ওয়ার্কার্স পার্টির উপজেলা সেক্রেটারির জামায়াতে যোগদান-গাজীপুর সংবাদ  মসজিদ উন্নয়ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে চসিক প্রশাসক : ডা. শাহাদাত-গাজীপুর সংবাদ  জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আব্দুর রহিম-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ 

ছাতকের সোনালী বাংলা বাজারে সরকারি গাছ বিক্রয় করায় ইউএনও বরাবরে অভিযোগ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৫৫ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

ছাতকের ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের সোনালী বাংলা বাজারে সরকারি গাছ কেটে একটি মহল কর্তৃক বিক্রয় করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ দিয়েছেন স্থানীয়রা বৃহস্পতিবার (১১ জুলাই ) ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেন এলাকাবাসীর পক্ষে ব্রাহ্মনজুলিয়া গ্রামের মৃত হাজী মনফর আলীর পুত্র মোঃ মর্তুজ আলী। অভিযোগ সুত্রে জানাযায়, সোনালী বাংলা বাজারে দুটি উপজেলার ৪ টি ইউনিয়নের মানুষ নিয়মিত হাটবাজার করে আসছেন। সেই বাজারে ব্রাহ্মনজুলিয়া গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র মোঃ এখলাছুর রহমান ফয়েজ সহ এলাকার ৭-৮ জন প্রভাবশালী মিলে বাজারের মধ্য গলির বড়-বড় ৫ টি রেইন্ট্রি গাছ কেটে বিক্রি করেছেন। যার মূল্য অনুমান ৩ লক্ষ টাকা হবে। গাছ ক্রয় কারীরা বর্তমানে গাছের গোড়া উত্তোলন করে যাচ্ছে।

এলাকার লোকজন বাজার গলিতে সরকারি গাছ বিক্রি ও গাছের গোড়া উত্তোলন করে নিয়ে যাওয়ার প্রতিবাদ করলে হামলা-মামলার হুকমি দেয় ওই প্রভাবশালীরা। অভিযোগে একই গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র সিদ্দেক আলী, সোনা মিয়ার পুত্র মোঃ খলিল, শেখপাড়া গ্রামের মৃত লিলু মিয়ার পুত্র কছির আলী, বিশ্বনাথ উপজেলার কুনাউড়া-নোয়াগাঁও গ্রামের মৃত আজম আলীর পুত্র ছুরাব উদ্দিন, সাতপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র আব্দর রউফ, নোয়াগাঁও পূর্বপাড়া গ্রামের আস্তফা মিয়ার পুত্র ইরন মিয়া, মৃত হাছন নুরের পুত্র আবুল কাশেম সাহান ও আব্দুল মন্নানকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার (১১ জুলাই ) বিকেলেই উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্নার নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন ছাতক উপজেলা বিট-ফরেষ্ট কর্মকর্তা শাহীনুর আলম। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ইউএনও মহোদয়ের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাটা গাছের গোড়া উত্তোলন বন্ধ রাখার কথা বলেছেন।অভিযোগের ব্যাপারে জানতে চাইলে বাজারের ব্যবসায়ী জেনারেল কমিটির সভাপতি এখলাছুর রহমান ফয়েজ বলেন বাজারের মসজিদের উন্নয়নের স্বার্থে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী ছিদ্দিক আলী,

মুতাওয়াল্লী মোজাহিদ আলী, সেক্রেটারি কছির আলী, বাজার কমিটির সভাপতি শফিক মিয়া, সহ সভাপতি আব্দুর রউফ, হিরন মেম্বার, জেনারেল কমিটির সাধারণ সম্পাদক আছাব আলী সহ এলাবাসীর মতামতের ভিত্তিতে গাছগুলো বাজার ও মসজিদের রাস্তা উন্নয়নের কাজে ব্যায় করার জন্য গাছ ৫-৬ মাস পূর্বে বিক্রি করা হয়েছে। যেহেতু এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ হয়েছে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করবো। স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ বলেন বাজার ও মসজিদের উন্নয়ন আমরা সবাই চাই। কিন্তু বাজারের ও মসজিদের রাস্তা আমি নিজে সরকারি ভাবে করেছি। নতুন করে রাস্তার কোনো প্রয়োজন নেই, বাজার হাটের বিষয় হচ্ছে এলাকার সর্বস্তরের মানুষের অধিকার। তাই যা করার সকলের সমন্বয়ে করা প্রয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এ ব্যাপারে অভিযোগ দেয়া হয়েছে তিনিই এর সমাধান দেবেন। এলাকার মরুব্বি আছাব আলী বলেন, বাজারের গাছ গুলো না কাটার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে অনেক অনুরোধ করেছি। কিন্তু কে শুনে কার কথা, জোর যার মুল্লুক তার এরকমই হয়েছে।গাছ লাগান পরিবেশ বাঁচান সরকারের শ্লোগান হলেও আমাদের এখানে তার উল্টো ঘটতেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com