1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নির্বাচনের দায়িত্ব শেষে পরপর ২জন আনসার সদস্য নিহত-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন-গাজীপুর সংবাদ  নির্বাচনী উৎসবে আনসার সদস্য নিহত ও আহতে : শোকেরছায়া বাহিনী ও পরিবারে-গাজীপুর সংবাদ  পটুয়াখালীর ৪টি আসনে বিজয়ী হলেন যারা-গাজীপুর সংবাদ  ২৯৭ আসনে বেসরকারিভাবে জয়ী হলেন যারা-গাজীপুর সংবাদ  বিশ্ব গণমাধ্যমে বিএনপি ও তারেক, বাংলাদেশে নতুন রাজনৈতিক ইতিহাস-গাজীপুর সংবাদ  ধানের শীষের প্রার্থী লক্ষ ভোটের ব্যবধানে হেলাল উদ্দিন বিজয়ী-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের তিন আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও -৩ আসনে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী জাহিদুর রহমান বিজয়ী-গাজীপুর সংবাদ  Planetă7 — nationales österreichisches Gebiet Claim Your Reward

সিলেটে সোয়া কোটি টাকা মূল্যের ৭ ট্রাক ভর্তি ভারতীয় চিনি জব্দ, গ্রেফতার ৭ জন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১১৮ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

কয়েকদিনের ব্যবধানে ফের অভিযান চালিয়ে সোয়া কোটি টাকা মূল্যের ৭টি ট্রাক ভর্তি ভারতীয় চিনির চালান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ‍জুলাই) ভোর পাঁচটায় সিলেট মহনগর পুলিশের শাহপরান থানাধিন সুরমা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়। এর মধ্যে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)’র অভিযানে ৬টি ট্রাক এবং শাহপরান (র.) তদন্ত কেন্দ্রের অভিযানে আরও ১ ট্রাক চিনি জব্দ করা হয়। ডিবি সূত্রে জানা গেছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে তারা বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে শাহপারান থানাধীন সুরমা বাইপাস এলাকায় অবস্থান নেয়। এসময় ট্রাকের বহর আসলে সেগুলোর গতিরোধ করা হয়। এ সময় ছয়টি ট্রাক থামলেও পেছনের ট্রাকটি ঘুরে আরেকদিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি শাহপরান থানা পুলিশকে অবগত করলে শাহপরান (র.) মাজার তদন্ত কেন্দ্র’র পুলিশ পালিয়ে যাওয়া ট্রাককে আটক করে।
আটককৃত ৭ টি ট্রাক ভর্তি ভারতীয় চিনির আনুমানিক মুল্য ১ কোটি ২০ লাখ টাকার বেশি। চোরাকারবারি ৭ জনকে এসময় আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-কমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরী। তিনি বলেন, ‘ডিবি পুলিশের অভিযানে ৬ টি ট্রাক এবং শাহপরান (র.) তদন্ত কেন্দ্রের অভিযানে আরো এক ট্রাক চিনি আটক হয়েছে। তিনি অভিযানে ৭ জন চোরাকারবারিকে আটক করার কথা স্বীকার করেন। এর আগে গত ৬ জুন এসএমপির জালালাবাদ থানা এলাকায় ১৪টি ট্রাক ভর্তি ২ হাজার ১১৪ বস্তা চোরাচালানের সবচেয়ে বড় ভারতীয় চিনির চালান জব্ধ করা হয়। এ ঘটনায় গোটা বিভাগ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার ৪ জনকে আটক করা হলেও মূল হোতাদের কেউ এখনো ধরা পড়েনি। জব্ধকৃত প্রায় পৌণে দুই কোটি টাকা মূল্যের চিনির চালানটি গত ৩ জুলাই আদালত থেকে নিলামে বিক্রি হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com