
সেলিম মাহবুব,সিলেট:
ছাতকে লার্ন ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের এস এ চৌধুরী কমপ্লেক্সের ফাউন্ডশেনের কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। লার্ন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা জেপী পালের সভাপতিত্বে ও শিক্ষক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লার্ন ফাউন্ডেশনের উপদেষ্ঠা, শিক্ষক দিলীপ রঞ্জন দে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা সমবায় কর্মকর্তা, ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের ভারপ্রাপ্ত সভাপতি বিজিত রঞ্জন কর, লাফার্জ-হোলসিম সিমেন্ট কারখানার এমপ্লয়ার সুব্রত দেবনাথ, ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক পংকজ কুমার দাস। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পাল। সভার শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন শিক্ষার্থী ইব্রাহিম মুগ্ধ ও পবিত্র গীতা পাঠ করেন শিক্ষার্থী ইশারা দেবনাথ।
Leave a Reply