1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

বিএনপির নেতা আসলাম চৌধুরী ৯ বছর কারাবন্দি পর মুক্তি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৮২ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক যুগ্ম মহাসচিব মো. আসলাম চৌধুরী দীর্ঘ ৯ বছর কারাবন্দি থাকার পর মুক্তি পেয়েছেন

মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান আসলাম চোধুরী। এই খবরে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে কারা ফটকে বিএনপির হাজারও নেতাকর্মী তাকে বরণ করে নিতে জড়ো হন।

নেতাকর্মীরা সেখানে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দেন। পরে কারাফটকে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এরপর চট্টগ্রাম নগরীসহ সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ তাকে শুভেচ্ছা জানান।

এ সময় সিটি গেট থেকে বড় দারোগারহাট পর্যন্ত বেশ কয়েকটি স্থানে পথসভায় বক্তব্য দেন লায়ন আসলাম চৌধুরী।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৬ এপ্রিল তিনি উত্তর জেলা বিএনপির আহ্বায়ক হন। এর আগে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। পরে তিনি দলটির যুগ্ম-মহাসচিব হন। ২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতায় এলে জিয়া পরিষদের মাধ্যমে বিএনপির রাজনীতিতে আসেন আসলাম চৌধুরী। ২০০৮ সালের সংসদ নির্বাচনে সীতাকুণ্ড আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে পরাজিত হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com