1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

গজারিয়া প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২২১ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ব্যবসায়ী হেলাল উদ্দিন ভূঁইয়া সংবাদ সম্মেলন করে তার তার বিরুদ্ধে পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে তেতৈতলা হাঁস পয়েন্ট সংলগ্ন তার বাস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান হেলাল উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, পারিবারিকভাবে আমরা বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমি উপজেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক। বিগত ১৭/১৮ বছর আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা অসংখ্যবার হামলা মামলা শিকার হয়েছি। আওয়ামী সন্ত্রাসী দ্বারা হামলার শিকার হয়ে দীর্ঘ ২২ মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। আমাদের তেলের পাম্প, ফ্লোটিং পাম্পের ব্যবসা আছে সেখান থেকে আমরা জীবিকা নির্বাহ করি। তবে গত ২০ আগস্ট দৈনিক আমার বার্তা পত্রিকায় ‘বৈধ পাম্পের আড়ালে চলে তেল চোরাচালান ব্যবসা’ শিরোনামে আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়। সেখানে বলা হয়েছে আমি চোরাই তেলের ব্যবসার সাথে জড়িত যা মিথ্যা। বলা হয়েছে অল্প দামে চোরাই তেল কিনে পাম্পে এনে তা বিক্রি করে অধিক পরিমাণ টাকা মুনাফা করি যা শতভাগ মিথ্যা। এই ঘটনার কিছুদিন আগে প্রতিবেদক আমার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করেছিল আমি তা দিতে অস্বীকৃতি জানানোয় বানোয়াট এবং বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ প্রচার করে তিনি আমার মানহানি করার চেষ্টা করছেন। প্রতিবেদনে আমার যে বক্তব্য ছাপা হয়েছে সেটিও আমার নয়। তথ্য সন্ত্রাসের মাধ্যমে কাউকে ভয় দেখিয়ে চাঁদা আদায় করা কখনো একজন প্রকৃত সাংবাদিকের কাজ হতে পারে না। আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই ও প্রতিবেদকের শাস্তি দাবি করছি।

এ বিষয়ে প্রতিবেদক সিফিকুর রহমান সফিকের বক্তব্য জানতে বিভিন্ন মাধ্যমে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com