1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

নাটোরের নলডাঙ্গায় ইউএনও এবং এসিল্যান্ডের অপসারনের দাবীতে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৯০ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

হিন্দু সম্প্রদায়ের উপর অন্যায় অবিচারের অভিযোগ এনে নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক এবং সহকারী কমিশনার (ভুমি) আশিকুর রহমানের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষজন। আজ রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার নলডাঙ্গা ব্রিজের উপর এই কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বুদ্ধদেব দাস,বিমল কুমার,শুখি রানী,বিনয় দাস সহ অন্যান্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, তারা দীর্ঘদিন যাবত লীজকৃত সম্পত্তিতে ভোগ দখলরত করে আসছেন। সেই সম্পত্তি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। উচ্চ আদালতে চলমান সিভিল রিভিশন এ স্টে-অর্ডার

বলবৎ আছে। তাদের দখলকৃত সম্পত্তি এবং পুকুরের মাছ চাষের বিষয়টি গোপন করে মিথ্যা ও ভূয়া তথ্য দিয়ে সহকারি কমিশনার (ভূমি) আশিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক সরাসরি আওয়ামীলীগের নেতা কর্মিদের সহযোগিতা করেছেন। তারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় হওয়ায় তাদের সাথে অন্যায়, অবিচার করা হচ্ছে। এসব বিষয়ে পূর্বে উপজেলা নিবার্হী কর্মকর্তা বহুবার তাদেরকে সহায়তার আশ্বাস দিলেও প্রকৃত পক্ষে কোন প্রকার সহায়তা করেননি। তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় দিন যাপন করছি। এই দুই অসাধু কর্মকর্তা নলডাঙ্গা উপজেলা নিবার্হী অফিসার দেওয়ান আকরামুল হক এবং সহকারি কমিশনার (ভূমি) আশিকুর রহমানকে অপসারণ ও শাস্তির দাবি দাবী জানান তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com