1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকের কৃতি সন্তান ডা. জাহিদ মিয়া ওসমানী মেডিকেলে সহকারী সার্জন পদে নিয়োগ-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন আমিরুল ইসলাম-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভায় পৌর ভূমি অফিস স্থাপনের দাবি জানিয়ে ভূমিমন্ত্রীকে সংসদ সদস্য মিলনের চিঠি-গাজীপুর সংবাদ  ওসমানী মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের রামিসা তাবাসসুম-গাজীপুর সংবাদ  মুন্সীগঞ্জ মোল্লাকান্দিতে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলিতে নিহত ১-গাজীপুর সংবাদ  প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: ইউএনও-গাজীপুর সংবাদ  খামারিদের সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এমপি সালাহউদ্দিন আইয়ুবীর-গাজীপুর সংবাদ  গজারিয়ায় সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু-গাজীপুর সংবাদ  শ্রীপুরে বন রক্ষার দায়িত্বে থাকা বিট অফিসের বিরুদ্ধেই বনভূমি দখল ও অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতকে প্রবাসীর বাড়ির শতাধিক গাছ কাটার অভিযোগ, অভিযুক্তদের পাল্টা বক্তব্য।-গাজীপুর সংবাদ 

সুবর্ণচরে বন্যার পানি নিরসনে কাজ করছে নবপ্রত্যয় যুব সংগঠন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৩০ টাইম ভিউ

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

নোয়াখালী সুবর্ণচরে খাল পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছে নবপ্রত্যয় যুব সংগঠন।

সুবর্ণচরে জলাবদ্ধতার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতির অবনতি ঘটেছে। বর্তমানে উপজেলার ৮টি ইউনিয়নে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। চার দিন ধরে বেশির ভাগ ঘরবাড়ি জলমগ্ন হয়ে আছে।

বিভিন্ন খাল ও বিলের পানি নিষ্কাশনে সুব্যবস্থা না থাকায় এবং খালে কতিপয় অসাধু কর্তৃক বেজাল, বিন্তি জাল, ও বাঁধ দিয়ে রাখায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।

উপজেলার চরজুবিলী ইউনিয়ন, চরজব্বর ইউনিয়ন, চর ওয়াপদা ইউনিয়ন, চর আমানুল্লাহ ইউনিয়নের নিম্নাঞ্চলের বসতবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। কয়েক দিনের টানা বর্ষণ ও জোয়ারে মেঘনা নদীসহ জেলার সব কটি খালের পানি বাড়ছে বলে জানিয়েছে নোয়াখালী পানি উন্নয়ন বোর্ড। এতে কয়েক হাজার পুকুরের মাছ ভেসে গেছে। তলিয়ে গেছে আমন ধানের খেতসহ শত শত হেক্টর জমির শাকসবজি।

এদিকে ফসল হারিয়ে কৃষকদের মাঝে চরম হতাশা নেমে এসেছে। বেশির ভাগ কৃষক এনজিও, ব্যাংক অথবা চড়া সুদে মহাজনের কাছ থেকে ঋণে টাকা এনে ধানের আবাদ করেছে। এখন বন্যায় ফসলহানিতে তারা দুই চোখে অন্ধকার দেখছে।

জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনের নির্দেশনায় স্বেচ্ছায় শ্রম দিয়ে কাজ করে যাচ্ছে নবপ্রত্যয় যুব সংগঠনের সদস্যবৃন্দ।

এ সময় তারা বলেন,তারুণ্যের কর্মে আমরা আগামী প্রজন্মকে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ দিতে চাই। এরই ধারাবাহিতায় খাল পরিষ্কারের কাজ করেছি। দেশের প্রত্যেক নাগরিকের উচিত নিজ অবস্থান থেকে খাল পরিস্কার রাখা, তবেই দেশ, প্রকৃতি ও পরিবেশ সুন্দর হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com