1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
অব্যাহতিপত্রে ছয় দফা গুরুতর অভিযোগ, পাল্টাপাল্টি চিঠিতে জটিলতা-গাজীপুর সংবাদ  ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন গ্রেফতার-গাজীপুর সংবাদ  বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশায় বিপর্যস্ত সড়ক: ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি-গাজীপুর সংবাদ  নবনির্বাচিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দ মিছিল-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার- গাজীপুর সংবাদ  পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী।-গাজীপুর সংবাদ  মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির।-গাজীপুর সংবাদ 

নাটোরের বড়াইগ্রামে চাঁদা না পেয়ে ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২০৪ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের বড়াইগ্রামে চাঁদা না পেয়ে জেনী আয়ুর্বেদিক ল্যাবরেটরি নামের এক ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বন্ধ ও চাঁদা দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বনপাড়ার একটি রেস্টুরেন্টে জেনী আয়ুর্বেদিক ল্যাবরেটরি  ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেনী আয়ুর্বেদিক ল্যাবরেটরি পরিবারের সদস্য সুরাইয়া তানজিম মৌ ও জুবাইরা তাবাচ্ছুম জীম উপস্থিত ছিলেন।

সুরাইয়া তানজিম মৌ লিখিত বক্তেব্যে বলেন, উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি নামক স্থানে অবস্থিত জেনী আয়ুর্বেদিক ল্যাবরেটরি প্রতিষ্ঠানে দুইশত ষাট জন শ্রমিক কাজ করে। কিছুদিন আগে ওই গ্রামের রওশন প্রামানিক ও সাইদুর রহমান সেন্টুসহ কয়েকজন আট লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্কীকার করেলে প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়ে নিরাপত্তায় থাকা সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং প্রতিষ্ঠানের গেটে তালা দেয়। এছাড়াও  মালামাল বহনকারী বেশ কয়েয়কটি পরিবহন রাস্তার পাশে ফেলে দেয়। প্রতিষ্ঠানের মহিলা সহ সকল কর্মচারীকে অকথ্য ভাষায় গালাগালি করে। প্রতিষ্ঠানটি বন্ধ হওয়াতে প্রায় ৩’শত সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তিনি আরো বলেন, আমরা উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে লিখিত অভিযোগ করেছি।

এ বিষয়ে রওশন প্রামানিক বলেন, আমি গ্রাম প্রধান। গ্রামের শান্তি বজায় রাখার স্বার্থে এলাকার ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীর সাথে মিমাংসা করে  দেওয়ার কথা বলেছি। মামলায় আসামী হয়ে ক্ষতিগ্রস্থ হওয়া ব্যাক্তিদের টাকা ফেরত দিতে বলা হয়েছে। কোন চাঁদা চাওয়ার ঘটনা ঘটেনি, জেনী আয়ুর্বেদিক ল্যাবরেটরি এর স্বত্বাধিকারী মোজাফফর হোসেন কাউকে ক্ষতিগ্রস্ত করেছে কিনা জানতে চাইলে , রওশন প্রামানিক কোনো সদুত্তর দিতে পারেননি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম খান বলেন, জেনি আয়ুর্বেদিক ল্যাব্রেটরি এর পক্ষে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com